আমেরিকায় ২ স্কুলে ব্যাগ নিয়ে যেতে পারবে না শিক্ষার্থীরা

ছবি: ইউটিউব থেকে নেওয়া
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিক্ষার্থীদের পিঠে ব্যাগ নিয়ে স্কুলে যাওয়া নিষিদ্ধ করা হয়েছে যুক্তরাষ্ট্রের মিশিগান শহরের দুটি স্কুলে। এ জন্য নিষেধাজ্ঞা জারি হয়েছে। এক শিক্ষার্থীর স্কুলব্যাগে বন্দুক পাওয়ায় নিরাপত্তা নিয়ে উদ্বেগের মধ্যে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সিএনএনের খবরে বলা হয়েছে, মিশিগানের দুটি স্কুলের ক্যাম্পাসে ছাত্রদের স্কুলব্যাগ (ব্যাকপ্যাক) আনতে নিষেধ করা হয়েছে। স্কুলে বন্দুক নিয়ে আসার কয়েকটি সাম্প্রতিক ঘটনার পরই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সাম্প্রতিক সময়ে বন্দুক নিয়ে হামলা ঠেকাতেই এ বিশেষ সিদ্ধান্ত নিয়েছে মিশিগানের দুই স্কুল কর্তৃপক্ষ। শুধু সিদ্ধান্ত নয়, ১ মে থেকে এ–সংক্রান্ত নির্দেশিকা জারি করা হয়েছে।

স্কুল দুটি মিশিগান শহরের গ্র্যান্ড র‌্যাপিডস পাবলিক স্কুল এবং ফ্লিন্ট কমিউনিটি স্কুল। গ্র্যান্ড র‍্যাপিডস পাবলিক স্কুলের সুপারিনটেনডেন্ট লিয়াদ্রিনি রোবি বলেন, ‘এ সিদ্ধান্ত এমনি এমনি নেওয়া হয়নি।

আরও পড়ুন

স্কুল দুটি মিশিগান শহরের গ্র্যান্ড র‌্যাপিডস পাবলিক স্কুল এবং ফ্লিন্ট কমিউনিটি স্কুল। গ্র্যান্ড র‍্যাপিডস পাবলিক স্কুলের সুপারিনটেনডেন্ট লিয়াদ্রিনি রোবি বলেন, এ সিদ্ধান্ত এমনি এমনি নেওয়া হয়নি। আমি হতাশ, এ ধরনের একটি সিদ্ধান্ত নেওয়ার প্রয়োজন হলো। কিন্তু এ সিদ্ধান্ত নেওয়া ছাড়া উপায়ও ছিল না। কেননা শিক্ষার্থীদের নিরাপত্তার কথা আমাদের আগে ভাবতে হবে। পরিবর্তনশীল বিশ্বে শিশুদের সর্বোত্তমভাবে নিরাপদ করার এটি একটি ধাপ বলে উল্লেখ করেন তিনি।

আরও পড়ুন

স্কুলের নিরাপত্তার জন্যই এমন কঠিন সিদ্ধান্ত নিতে হয়েছে বলে ফ্লিন্ট কমিউনিটি স্কুল কর্তৃপক্ষ জানিয়েছে। স্কুল কর্তৃপক্ষ এক বিজ্ঞপ্তিতে বলেছে, ‘দেশজুড়ে হুমকিমূলক আচরণ এবং অস্ত্র নিষিদ্ধের দাবির মধ্য স্কুলে এ সিদ্ধান্ত নেওয়া হলো।’

আরও পড়ুন

এ বছরের ২৭ মার্চ পর্যন্ত এক হিসাবে সিএনএন বলেছে, যুক্তরাষ্ট্রে কে-১২ স্কুলে কমপক্ষে ১৬টি গুলির ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে একজন আহত হয়েছিল। এরই মধ্য ন্যাশভিলের কভেনেন্ট স্কুলে গুলির ঘটনায় তিন শিশুসহ ছয়জন নিহত হন। পুলিশ বলেছে, এ বছরের জানুয়ারিতে ৬ বছরের এক শিক্ষার্থী স্কুলব্যাগ থেকে বন্দুক বের করে শিক্ষিককে গুলি করে। ওই শিক্ষার্থী বন্দুক কিনে ব্যাগে করে স্কুলে নিয়ে এসেছিল।