মাদ্রাসা শিক্ষক-কর্মচারীদের ইএফটিতে বেতন পেতে যেসব তথ্য দিতে হবে

মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর

মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের আওতাধীন বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতা এখন থেকে ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার (ইএফটি) পদ্ধতিতে নিজেদের ব্যাংক হিসাবেই পাঠানো হবে। সরকারের জিটুপি উদ্যোগের আওতায় এ ব্যবস্থা চালু করেছে। ৩১ আগস্টের মধ্যে সংশ্লিষ্ট সবার তথ্য হালনাগাদের নির্দেশ দিয়েছে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর। এ জন্য অধিদপ্তরের নির্ধারিত ফরমে যথাযথ তথ্য পূরণ করতে হবে।

মাদ্রাসা অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ফরমে মাদ্রাসার নাম ও ইআইআইএন (EIIN) নম্বর দিতে হবে। এরপর মাদ্রাসার অধ্যক্ষ অথবা সুপারের মুঠোফোন নম্বর দিয়ে ফরম পূরণের কার্যক্রম শুরু করতে হবে।

শিক্ষক-কর্মচারীদের ইনডেক্স নম্বর (ইংরেজিতে) (এমপিও শিট অনুসারে Prefix-সহ) দিতে হবে। মনে রাখতে হবে, শিক্ষক-কর্মচারীর জাতীয় পরিচয়পত্র অনুযায়ী সব তথ্য দিতে হবে। জাতীয় পরিচয়পত্রের সঙ্গে তথ্যের মিল না থাকলে ইএফটিতে বেতন পাবেন না শিক্ষক-কর্মচারীরা।

যেসব তথ্য দিয়ে ফরম পূরণ—
আবেদনকারীর নাম (ইংরেজিতে):
আবেদনকারীর নাম (বাংলায়):
পিতার নাম (ইংরেজিতে):
পিতার নাম (বাংলায়):
মাতার নাম (ইংরেজিতে):
মাতার নাম (বাংলায়):
জন্মতারিখ (ইংরেজিতে): DD/MM/YYYY
এমপিও কপি, জাতীয় পরিচয়পত্র জন্মতারিখ ও দাখিল/সমমান সনদ
(একই হতে হবে)
জাতীয় পরিচয়পত্র নম্বর (ইরেজিতে): (১০ ডিজিট/১৭ ডিজিট; বি. দ্র. জাতীয় পরিচয়পত্র ১৩ ডিজিটের হলে জন্ম সালের ৪ ডিজিট পূর্বে সংযোজনপূর্বক ১৭ ডিজিট করতে হবে)
মোবাইল নম্বর (ইংরেজিতে): নিজ জাতীয় পরিচয়পত্র দ্বারা নিবন্ধিত হতে হবে।
পদবি (ইংরেজিতে):
বিষয় (না থাকলে ////////"Null"///////// লিখতে হবে) (ইংরেজিতে)।
বেতন কোড: (ইংরেজিতে) :
যোগদানের তারিখ: (ইংরেজিতে) : (DD/MM/YYYY )
প্রথম এমপিওর তারিখ- (ইংরেজিতে): (DD/MM/YYYY)

আরও পড়ুন

ব্যাংকের তথ্যাদি (ইংরেজিতে):
ক) ব্যাংকের নাম:
(বর্তমানে যে ব্যাংক থেকে এমপিও উত্তোলন করা হয়)
খ) শাখার নাম: (যে শাখায় প্রতিষ্ঠানের বেতন হয়)
গ) ব্যাংক হিসাবের নাম (ইংরেজিতে) :
(জাতীয় পরিচয়পত্র অনুযায়ী)
ঘ) ডিজিটাল ব্যাংক অ্যাকাউন্ট নম্বর (ইংরেজিতে) :
ঙ) শাখার রাউটিং নম্বর (ইংরেজিতে):
এই মর্মে প্রত্যয়ন করছি যে উক্ত তথ্য আবেদনকারী কর্তৃক পূরণকৃত এবং তথ্য সঠিক আছে।
আবেদনকারীর স্বাক্ষর
প্রতিষ্ঠান প্রধানের স্বাক্ষর
সংযুক্তি: এনআইডি ফটোকপি, প্রথম ও সর্বশেষ এমপিও ফটোকপি, ব্যাংক চেক বইয়ের প্রথম পাতার (কভার পেজ) ফটোকপি।
নামের ক্ষেত্রে জাতীয় পরিচয়পত্র ও দাখিল/সমমান সনদ একই হতে হবে (ইংরেজিতে)।

আরও পড়ুন