প্রেসিডেন্সি ইউনিভার্সিটির ফ্যামিলি ডে অনুষ্ঠিত

‘ফ্যামিলি ডে ২০২৬’–এ বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা ও তাঁদের পরিবারের সদস্যরা অংশ নেনছবি: প্রেসিডেন্সি ইউনিভার্সিটির সৌজন্যে

শিক্ষা কার্যক্রমের পাশাপাশি পারস্পরিক সৌহার্দ্য, সম্প্রীতি ও কর্মস্পৃহা বৃদ্ধির লক্ষ্যে প্রেসিডেন্সি ইউনিভার্সিটির উদ্যোগে ‘ফ্যামিলি ডে ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। ৫ আগস্ট ঢাকার অদূরে জাজিরায় অবস্থিত পদ্মা এডব্লিউটি রেস্ট হাউসে আয়োজিত অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা ও তাঁদের পরিবারের সদস্যরা অংশ নেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রেসিডেন্সি ইউনিভার্সিটির উপাচার্য মো. আব্দুল মান্নান চৌধুরী, বোর্ড অব ট্রাস্টিজের প্রিন্সিপাল অ্যাডভাইজার অধ্যাপক মো. আনোয়ারুল কবির, রেজিস্ট্রার মো. সাকির হোসাইন, পরীক্ষা নিয়ন্ত্রক মোহাম্মদ জাহেদুর রহমানসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন প্রশাসনিক বিভাগের প্রধান ও কর্মকর্তারা।

দিনব্যাপী আয়োজিত অনুষ্ঠানে ছিল ফান গেম, ফুটবল ম্যাচ, সাঁতার প্রতিযোগিতাসহ নানা বিনোদনমূলক আয়োজন। প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যাডমিশন অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের প্রধান জাহিদ হাসানের সঞ্চালনায় র‍্যাফল ড্র ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন অংশগ্রহণকারীরা।