তেজগাঁও সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ে এথিকস ক্লাবের শাখা
তেজগাঁও সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ে এথিকস ক্লাবের শাখা গঠন করা হয়েছে। সম্প্রতি তেজগাঁও সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুন্নাহারকে প্রধান উপদেষ্টা করে সহকারী প্রধান শিক্ষক, সিনিয়র শিক্ষক, সহকারী শিক্ষকসহ মোট ৯ জন নিয়ে গঠিত উপদেষ্টা কমিটির অধীন জেবা মোতাহারা রহমানকে সভাপতি ও মালিহা বিনতে আবেদিনকে সাধারণ সম্পাদক করে ২১ সদস্যবিশিষ্ট এথিকস ক্লাব বাংলাদেশের তেজগাঁও বালিকা উচ্চবিদ্যালয় শাখার কমিটি গঠন করা হয়।
সম্প্রতি এথিকস ক্লাব বাংলাদেশের উদ্যোগে গত ২৫ জানুয়ারি অনুষ্ঠিত ‘নৈতিকতা দিবস’-এর আয়োজনে অংশগ্রহণকারী ঢাকার তেজগাঁও সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে আনুষ্ঠানিকভাবে সনদ বিতরণ করা হয়। তেজগাঁও সরকারি বালিকা উচ্চবিদ্যালয় মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে অতিথি হিসেবে এথিকস ক্লাব বাংলাদেশের প্রধান নির্বাহী দিলারা আফরোজ খান রূপা, শিল্পী ও কবি জাহিদ মুস্তাফা এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সহকারী প্রধান শিক্ষকসহ সিনিয়র শিক্ষক, সহকারী শিক্ষকেরা ও এথিকস ক্লাবের সংগঠকেরা উপস্থিত ছিলেন।