স্টেট ইউনিভার্সিটিতে ক্যারিয়ার প্রস্তুতিবিষয়ক কর্মশালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
স্টেট ইউনিভার্সিটিতে দুই দিনব্যাপী ক্যারিয়ারের প্রস্তুতিবিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে
ছবি: সংবাদ বিজ্ঞপ্তি

রাজধানীর কলাবাগানে স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশে (এসইউবি) দুই দিনব্যাপী ক্যারিয়ারের প্রস্তুতিবিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের প্রচার ও জনসংযোগ বিভাগের আয়োজনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত শনিবার ‘২১ শতকের জন্য সফট স্কিল এবং ইন্ডাস্ট্রি ৪.০’ এবং সোমবার ‘মানুষ ব্যবস্থাপনা, করপোরেট যোগাযোগ এবং নেতৃত্বের দক্ষতা’ শীর্ষক ওই কর্মশালা অনুষ্ঠিত হয়।

কর্মশালায় ক্যারিয়ার প্ল্যান, সিভি ও কভার লেটার তৈরি, চাকরিবিষয়ক পোর্টাল, ই-মেইল বা হার্ড কপিতে চাকরির আবেদনের পদ্ধতি, সাক্ষাৎকার কৌশল এবং চাকরির খোঁজখবরের নানা বিষয় নিয়ে আলোচনা করা হয়।

এ ছাড়া একবিংশ শতাব্দীতে প্রয়োজনীয় দক্ষতা ও যোগাযোগের বিভিন্ন কৌশল ও বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করা হয়।  

কর্মশালায় রিসোর্স পারসন হিসেবে উপস্থিত ছিলেন এলিট পেইন্ট গ্রুপ অব কোম্পানিজের প্রধান মানবসম্পদ কর্মকর্তা ও বোর্ড সচিব মোহাম্মদ মুরাদ হোসেন এবং স্টার সিনেপ্লেক্সের প্রধান মানবসম্পদ ও প্রশাসন কর্মকর্তা লায়লা নাজনীন।

কর্মশালায় সেশন পরিচালনা করেন এসইউবির প্রচার ও জনসংযোগ বিভাগের পরিচালক অসীম ভাটনাগার। কর্মশালায় ব্যবসায় শিক্ষা, ইংরেজি ও খাদ্য প্রকৌশল এবং প্রযুক্তি বিভাগের অর্ধশতাধিক শিক্ষার্থী অংশ নেন।