যুক্তরাজ্য উচ্চশিক্ষায় যাচ্ছেন সহস্রাধিক শিক্ষার্থী, ‘প্রিডিপারচার ২০২৬’ অনুষ্ঠিত
উচ্চশিক্ষার জন্য যুক্তরাজ্যগামী শিক্ষার্থীদের বিদায় জানাতে ঢাকার গুলশান শুটিং ক্লাবে ‘প্রিডিপারচার ২০২৬’শীর্ষক একটি বিশেষ অনুষ্ঠান আয়োজন করেছে ‘এএইচজেড’। সেপ্টেম্বর ২০২৬ সেশনে পড়াশোনার উদ্দেশ্যে রওনা হতে যাওয়া ১ হাজারের বেশি শিক্ষার্থী, তাঁদের পরিবার এবং শিক্ষাবিদদের নিয়ে এই উৎসবমুখর অনুষ্ঠানের আয়োজন করা হয়।
আয়োজনে শিক্ষার্থীদের জন্য ইউকে ভ্রমণ, বিমানবন্দর ও বিশ্ববিদ্যালয়ে পৌঁছানোর নিয়ম–কানুন, একাডেমিক জীবনধারার দিকনির্দেশনা এবং নেটওয়ার্কিং সেশনের আয়োজন করা হয়।
বাংলাদেশি শিক্ষার্থীদের মধ্যে যুক্তরাজ্যে উচ্চশিক্ষার জনপ্রিয়তা ধারাবাহিকভাবে বাড়ছে। বর্তমানে বাংলাদেশ থেকে যুক্তরাজ্যে পড়তে যাওয়া শিক্ষার্থীদের বিনা মূল্যে সেবা দিয়ে আসছে এএইচজেড।
চলতি বছর যুক্তরাজ্যে পাড়ি জমানো শিক্ষার্থীদের একটি বড় অংশ নানা ধরনের মেধাভিত্তিক স্কলারশিপ অর্জন করেছেন, যেখানে ৩০% থেকে সর্বোচ্চ ৯০% পর্যন্ত টিউশন ফি ছাড় রয়েছে। অনুষ্ঠানে শিক্ষার্থীরা তাঁদের আবেদনপ্রক্রিয়ার অভিজ্ঞতা ও সফলতার গল্প তুলে ধরেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এমএইচ গ্লোবাল গ্রুপের চেয়ারম্যান ক্যাপ্টেন এ কে এম গোলাম কিবরিয়া, চিফ কমার্শিয়াল অফিসার, জহিরুল ইসলাম, এ এইচ জেড বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার ওয়াহিদ জামান, কোর্স হান্টারের রিজিওনাল মার্কেটিং ম্যানেজার, মাহফুজ এম কুশল এবং এমএইচ গ্লোবাল গ্রুপের বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার আহসান মাহমুদ। এ ছাড়া এএইচজেডের গুলশান, ধানমন্ডি, উত্তরা ও মিরপুর শাখার অপারেশন ম্যানেজাররা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বিশেষ পার্টনার হিসেবে উপস্থিত ছিল টার্কিশ এয়ারলাইনস। জাঁকজমকপূর্ণ এই আয়োজনে কুইজ সেশনের মাধ্যেমে বিজয়ীদের মধ্যে শিক্ষার্থীকে ইউকে যাতায়াতের জন্য বিনা মূল্যে এয়ার টিকিট প্রদান করে টার্কিশ এয়ারলাইনস।