ঢাকা বিশ্ববিদ্যালয়ের ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। পবিত্র মাহে রমজান উপলক্ষে এই বিভাগের প্রাক্তন শিক্ষার্থীরা একটি আন্তরিক সৌহার্দ্যপূর্ণ পরিবেশে ইফতারের আয়োজন করে এবং এই ইফতারের মাধ্যমেই এই অ্যালামনাই অ্যাসোসিয়েশনের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়।
৫০ জন সদস্য নিয়ে এই অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কমিটির যাত্রা শুরু হয়েছে। নতুন কমিটি সভাপতি চন্দন দাস ও সাধারণ সম্পাদক এস এম তারেক সুলতান। এ ছাড়া এই কমিটিতে রয়েছেন বিভিন্ন স্বনামধন্য প্রতিষ্ঠানে কাজ করা এই বিভাগের প্রাক্তন শিক্ষার্থীরা।
উদ্বোধনী অনুষ্ঠানে বিভাগের চেয়ারম্যান, শিক্ষকেরা, অ্যালামনাই ও বর্তমান ব্যাচের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
এই অ্যালামনাই অ্যাসোসিয়েশন একটি প্লাটফর্ম হিসেবে কাজ করবে, যার মাধ্যমে শিক্ষার্থীদের মেন্টরশিপ, ক্যারিয়ার গাইডেন্স, ইন্ডাস্ট্রি সহযোগিতাসহ গবেষণা ও একাডেমিক সহায়তা, সামাজিক ও কমিউনিটি ডেভেলপমেন্ট–সংক্রান্ত সব ধরনের কার্যক্রম সম্পন্ন করবে। এ ছাড়া প্ল্যাটফর্মটি শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি বিভিন্ন বিষয়ে উৎকর্ষতা অর্জনে বিশেষ অবদান রাখতে পারবে।