আইবি স্কুলের তালিকায় পঞ্চম হেইলিবেরি
দ্য সানডে টাইমসের প্যারেন্ট পাওয়ার গাইডের তৈরি যুক্তরাজ্যের আইবি (ইন্টারন্যাশনাল বাকালরিয়েট) স্কুলগুলোর তালিকায় পঞ্চম স্থান অর্জন করেছে হেইলিবেরি। এর আগে ১৬তম অবস্থানে ছিল এই বোর্ডিং স্কুলটি। আইবি ফলাফল, ‘এ’ লেভেল এবং জিসিএসইর গড় পারফরম্যান্সের ওপর ভিত্তি করে নির্ধারণ করা হয় সানডে টাইমসের র্যাঙ্কিং। বাংলাদেশে সম্প্রতি হেইলিবেরি ভালুকার মাধ্যমে এ দেশে স্কুলটির যাত্রা শুরু হয়েছে।
যুক্তরাজ্যের শীর্ষ স্কুলগুলোর র্যাঙ্কিংয়ের ক্ষেত্রে সানডে টাইমস প্যারেন্ট পাওয়ার ৪০০টি সেরা মাধ্যমিক (টেস্ট লেভেল) ও গ্রামার স্কুলের তালিকা তৈরি করে থাকে। একাডেমিক উৎকর্ষ সাধন এবং বুদ্ধিভিত্তিক আগ্রহ উৎসাহিত করার লক্ষ্যে হেইলিবেরি নিবিড় চর্চা (প্যাস্টোরাল সাপোর্ট) ও পাঠ্যক্রমবহির্ভূত কার্যক্রমের ওপর গুরুত্বারোপ করে। হেইলিবেরির শিক্ষার্থীরা আইবিডিপিতে শতভাগ পাসের হারসহ ৩৯ গড় আইবি পয়েন্ট অর্জন করেছে।
হেইলিবেরি ভালুকার হেডমাস্টার সাইমন ও’গ্রেডি বলেন, ‘আমাদের শিক্ষক, কর্মী, শিক্ষার্থী এবং অভিভাবকদের আন্তরিক প্রচেষ্টার কারণে বিশ্বে হেইলিবেরির এ সাফল্যগাথা টিকে আছে। সানডে টাইমসের এ স্বীকৃতি অবশ্যই বিশ্বজুড়ে হেইলিবেরি স্কুলের সাথে সম্পৃক্ত সবার জন্য আনন্দের।’
হেইলিবেরি ভালুকার একাডেমিক ডিরেক্টর সন্দীপ অনন্ত নারায়ণন বলেন, ‘অন্য বছরের মতো এবারও আমাদের ২০২৪ সালের ক্লাসের (যুক্তরাজ্য) শিক্ষার্থীরা অক্সফোর্ড, কেমব্রিজ, ইয়েল, এলএসইর মতো আইভি লিগ এবং রাসেল গ্রপের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার সুযোগ লাভ করেছে।’
হেইলিবেরি https://haileybury.com.bd/ যুক্তরাজ্যের সহশিক্ষামূলক আইবি স্বতন্ত্র স্কুলের তালিকায় শীর্ষস্থান (প্রথম), সামগ্রিকভাবে সেরা ইউকে স্বতন্ত্র স্কুলের (কেমব্রিজ এবং আইবি ফলাফল) তালিকায় ৪৫তম এবং দক্ষিণ-পূর্ব যুক্তরাজ্যের ৩১তম সেরা স্কুল হওয়ার গৌরব অর্জন করেছে।