বিইউএফটিতে পরিবেশ বিপর্যয় রোধে মানববন্ধন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজিতে (বিইউএফটি) গত সোমবার মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। পয়ঃশোধনাগার নির্মাণের নামে মারাত্মক পরিবেশ বিপর্যয়, বিশ্ববিদ্যালয়ের খেলার মাঠ ও একাডেমিক ভবন নির্মাণের স্থান, স্থানীয় মসজিদ, মাদ্রাসা, কবরস্থানসহ জনবহুল বসতি উচ্ছেদ বন্ধে এই মানববন্ধন হয়। এতে বিশ্ববিদ্যালয়ের সহ–উপাচার্য অধ্যাপক আইয়ুব নবী খানসহ শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও এলাকাবাসী অংশ নেন। এ সময় বক্তারা যথাযথ কর্তৃপক্ষকে উদাত্ত আহ্বান জানিয়ে বলেন, প্রাকৃতিক ভারসাম্য বজায় রেখে মানুষ যাতে এ এলাকায় স্বাচ্ছন্দে উচ্চশিক্ষা নিয়ে সুন্দর পরিবেশে বসবাস করতে পারেন, সে জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করুন এবং এই ভয়ংকর পদক্ষেপ থেকে সরে আসুন। বিজ্ঞপ্তি