টেকাথন ন্যাশনালসে সাউথইস্ট ইউনিভার্সিটির শিক্ষার্থীদের সাফল্য

পুরস্কার হাতে ‘টেকাথন ন্যাশনালস অ্যান্ড রোভার সামিট ২০২৬’—এ দুটি বিভাগে চ্যাম্পিয়ন হওয়া সাউথইস্ট ইউনিভার্সিটির কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের শিক্ষার্থীরাছবি: সাউথইস্ট ইউনিভার্সিটির সৌজন্যে

ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) রোবোটিকস সোসাইটি আয়োজিত ‘টেকাথন ন্যাশনালস অ্যান্ড রোভার সামিট ২০২৬’—এ দুটি বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে সাউথইস্ট ইউনিভার্সিটির কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের শিক্ষার্থীরা।

প্রতিযোগিতার হ্যাকাথন বিভাগে টিম ‘টুআর.জেএস’ (2R.JS) চ্যাম্পিয়ন হয়। দলের সদস্যরা হলেন ফেরদৌস হাসান রাহিদ, রুকাইয়া সুলতানা, জিহাদুল ইসলাম ও সানজিদা ইসলাম। অন্যদিকে পোস্টার প্রেজেন্টেশন বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে টিম ‘দ্য আউটলায়ার্স’ (The Outliers)। এ দলের সদস্যরা হলেন আবদুল্লাহ রহমান, সানজিদা ইসলাম ও রুকাইয়া সুলতানা।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, এ অর্জন সাউথইস্ট ইউনিভার্সিটির সিএসই বিভাগের মানসম্মত শিক্ষা, গবেষণাভিত্তিক পাঠদান ও উদ্ভাবনমুখী শিক্ষার প্রতিফলন। পাশাপাশি জাতীয় পর্যায়ে প্রযুক্তি শিক্ষা ও উদ্ভাবনে বিশ্ববিদ্যালয়ের অবস্থান আরও সুসংহত করবে বলে তাঁরা আশা প্রকাশ করেন।