ঢাকা বিশ্ববিদ্যালয় পড়ুয়া ১০০ শিক্ষার্থীকে বঙ্গবন্ধু শিক্ষাবৃত্তি দিল এনআরবিসি ব্যাংক
ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত বীর মুক্তিযোদ্ধার ১০০ জন সন্তান-নাতি-নাতনিদের এনআরবিসি ব্যাংকের সহযোগিতায় বঙ্গবন্ধু শিক্ষাবৃত্তি-২০২৩ দিয়েছে বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চ। গত মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদের অধ্যাপক মোহাম্মদ হাবিবউল্লাহ কনফারেন্স হলে বৃত্তি প্রদান অনুষ্ঠান ও আলোচনা সভা শেষে শিক্ষার্থীদের এনআরবিসি ব্যাংকের এটিএম কার্ড তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম, ঢাবির ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন অধ্যাপক আবদুল মঈন, এনআরবিসি ব্যাংকের চেয়ারম্যান এস এম পারভেজ তমাল, ভাস্কর আখতার আহমেদ রাশা, ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয় প্রমুখ উপস্থিত ছিলেন। এ সময় মুক্তিযুদ্ধ মঞ্চের সাধারণ সম্পাদক মো. আল মামুনের সঞ্চালনায় অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সংগঠনটির সভাপতি আমিনুল ইসলাম বুলবুল।
অনুষ্ঠানে জানানো হয়, বঙ্গবন্ধু শিক্ষাবৃত্তির আওতায় প্রতিজন শিক্ষার্থীকে ১২ হাজার টাকা করে প্রদান করা হবে। অনুষ্ঠানে বৃত্তিপ্রাপ্তদের হাতে আনুষ্ঠানিকভাবে ব্যাংকের এটিএম কার্ড হস্তান্তর করেন অতিথিরা। প্রতি মাসে ওই এটিএম কার্ড ব্যবহার করে বৃত্তির টাকা তুলতে পারবেন বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা। বিজ্ঞপ্তি