বর্ণিল আয়োজনে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে নববর্ষ উদ্যাপন
নববর্ষের আনন্দ, বাঙালিয়ানা ও রঙের আবেশে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে উদ্যাপিত হয়েছে ‘বৈশাখ ১৪৩৩’। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের অংশগ্রহণ, সাংস্কৃতিক পরিবেশনা, বাঙালিয়ানা সাজসজ্জা এবং ঐতিহ্যবাহী রসনাবিলাস দিনব্যাপী আয়োজনকে করে তোলে বর্ণিল ও উৎসবমুখর।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রেসিডেন্সি ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক মো. আব্দুল মান্নান চৌধুরী, প্রিন্সিপাল অ্যাডভাইজার অধ্যাপক মো. আনোয়ারুল কবির, রেজিস্ট্রার মো. সাকির হোসাইন, স্কুল অব ইঞ্জিনিয়ারিংয়ের ডিন অধ্যাপক শহিদুল ইসলাম খান, স্কুল অব বিজনেসের ডিন অধ্যাপক আবুল কালাম, স্কুল অব ‘ল’র ডিন অধ্যাপক মোহাম্মদ আজহারুল ইসলাম, পরীক্ষা নিয়ন্ত্রক মোহাম্মদ জাহেদুর রহমানসহ বিভিন্ন বিভাগের প্রধানেরা, শিক্ষক-শিক্ষিকা, কর্মকর্তা-কর্মচারী এবং শিক্ষার্থীরা।
এবারের আয়োজনে কোনো নির্দিষ্ট রংকে প্রাধান্য না দিয়ে, নতুন বছরের আগমনে জীবনে যে আনন্দ, উচ্ছ্বাস ও রঙের সঞ্চার ঘটে—সেটিকেই মূল ভাবনা হিসেবে তুলে ধরা হয়।