স্টেট ইউনিভার্সিটির ১৮তম ফার্মা উইক উদ্বোধন
স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশের স্কুল অব ফার্মাসিউটিক্যাল সায়েন্সেসের অধীন ফার্মেসি বিভাগ ২৪ জানুয়ারি ১৮তম ফার্মা উইক ২০২৬–এর উদ্বোধন করেছে। সপ্তাহব্যাপী এই সহশিক্ষা কার্যক্রম চলবে ৩১ জানুয়ারি পর্যন্ত।
এ উপলক্ষে আয়োজিত বর্ণাঢ্য র্যালি, লাল ফিতা কাটা, শান্তির প্রতীক হিসেবে পায়রা ও রঙিন বেলুন ওড়ানোর মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। এ আয়োজন উপস্থিত অতিথি ও শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ ও অনুপ্রেরণা সৃষ্টি করে।
অনুষ্ঠানের প্রধান অতিথি স্কয়ার ফার্মাসিউটিক্যালস পিএলসির ডিরেক্টর (মার্কেটিং) মোহাম্মদ আতীকুজ্জামান বক্তব্যে ফার্মেসি শিক্ষার্থীদের ভবিষ্যৎ কর্মক্ষেত্র, পেশাগত সম্ভাবনা ও দায়িত্ব সম্পর্কে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন। বিশেষ অতিথি ছিলেন স্কয়ার ফার্মাসিউটিক্যালস পিএলসির ম্যানেজার (পিএমডি) ও ফার্মেসি বিভাগের প্রাক্তন শিক্ষার্থী মো. আমিনুল ইসলাম।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশের ট্রেজারার মো. হাসান কাওসার, রেজিস্ট্রার আহমেদ হোসেন, অতিরিক্ত রেজিস্ট্রার ফারহানা শারমিন, স্কুল অব ফার্মাসিউটিক্যাল সায়েন্সেসের ডিন অধ্যাপক মো. সাইফুল ইসলাম পাঠান ও ফার্মেসি বিভাগের চেয়ারম্যান মোহাম্মদ ইব্রাহিম। বিভাগের শিক্ষক ও বিপুলসংখ্যক শিক্ষার্থীর উপস্থিতিতে অনুষ্ঠানটি আরও তাৎপর্যপূর্ণ হয়ে ওঠে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফার্মেসি বিভাগের উপদেষ্টা অধ্যাপক মো. আব্দুর রশীদ।