কিউএস র‍্যাঙ্কিংয়ে স্থান করে নিয়েছে বিইউবিটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজি (বিইউবিটি) কিউএস এশিয়া ইউনিভার্সিটি র‍্যাঙ্কিংস ২০২৬–এ স্থান করে নিয়েছে। এশিয়ার শীর্ষ ১ হাজার ৪০১ থেকে ১ হাজার ৫০০ বিশ্ববিদ্যালয়ের তালিকায় বিইউবিটির অবস্থান নিশ্চিত হয়েছে এবং দক্ষিণ এশিয়ার মধ্যে ৪৫৪তম স্থান অর্জন করেছে।

আরও পড়ুন

বিইউবিটির উপাচার্য এ বি এম শওকত আলী এই সাফল্যের জন্য গভীর কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, ‘কিউএস এশিয়া র‍্যাঙ্কিংসে আমাদের এই স্বীকৃতি প্রমাণ করে যে বিইউবিটির শিক্ষক, শিক্ষার্থী ও প্রশাসনিক কর্মীদের কঠোর পরিশ্রম, নিষ্ঠা ও উৎকর্ষতার ফলাফল আজ আন্তর্জাতিকভাবে স্বীকৃত হয়েছে। এই অর্জন আমাদের আরও অনুপ্রাণিত করবে বিশ্বমানের শিক্ষা ও গবেষণার ক্ষেত্রকে শক্তিশালী করতে।’ বিজ্ঞপ্তি