ইরাসমুস মুন্ডাস বৃত্তি নিয়ে ওয়েবইনার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইউরোপে উচ্চশিক্ষা গ্রহণে ইচ্ছুক বাংলাদেশি শিক্ষার্থীদের নিয়ে ‘এ রোড ইরাসমাস মুন্ডাস মাস্টার্স ডিগ্রি ও ইরাসমাস প্লাস স্কলারশিপ’ শীর্ষক একটি ওয়েবইনার অনুষ্ঠিত হয়েছে। ২৩ জুন রাত ৮টায় ওয়েবইনারটির আয়োজন করে ফারহানা’স ব্রেইনস্ট্রম নামের একটি স্বেচ্ছাসেবী যুব সংস্থা। ইরাসমাস মুন্ডাস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের ওয়েবইনারটি আয়োজনে সহযোগিতা করেছে সংস্থাটি।

ওয়েবইনারে স্কলারশিপ সম্পর্কে তথ্য–উপাত্ত উপস্থাপন করেন অ্যাসোসিয়েশনটির পাবলিক রিলেশন কো-অর্ডিনেটর ও ট্রানজিশন অ্যান্ড সাসটেইনেবলিটি এনভায়রনমেন্ট (টিআইএসই) বিভাগে অধ্যয়নরত শুভ্র সেন ও অ্যাসোসিয়েশনটির পরিকল্পনা ও উন্নয়নবিষয়ক কো-অর্ডিনেটর ও এমইডিএফওআর বিভাগে অধ্যয়নরত খান টিপু।

ওয়েবিনারে বক্তারা ইরাসমাস মুন্ডাস স্কলারশিপের ভূমিকা, আবেদনের পদ্ধতি, প্রয়োজনীয় নথিপত্র, এই স্কলারশিপ পাওয়ার সুবিধা, কৌশল ইত্যাদি বিষয়ে আলোচনা ও তথ্য–উপাত্ত উপস্থাপন করেন। এ ছাড়া প্রশ্নোত্তর পর্বে, কাঙ্ক্ষিত স্কলারশিপ সম্পর্কে শিক্ষার্থীদের প্রশ্নের উত্তর দেন।

স্কলারশিপ নিয়ে এমন আয়োজন সম্পর্কে অ্যাসোসিয়েশনের পাবলিক রিলেশন বিভাগের ডেপুটি কো-অর্ডিনেটর তানজিলা আজাদ মৌ বলেন, আমরা চেষ্টা করছি বাংলাদেশি শিক্ষার্থীদের প্রেস্টিজিয়াস এই স্কলারশিপ পাওয়ার হার কীভাবে বাড়ানো যায়। বিজ্ঞপ্তি