প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে অ্যাডমিশন ফেস্টের উদ্বোধন

মাসব্যাপী অ্যাডমিশন ফেস্টের উদ্বোধন করেন প্রেসিডেন্সি ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক মো. আব্দুল মান্নান চৌধুরীছবি: প্রেসিডেন্সি ইউনিভার্সিটির সৌজন্যে

নতুন শিক্ষাবর্ষে ভর্তি–ইচ্ছুক শিক্ষার্থীদের জন্য প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে ‘অ্যাডমিশন ফেস্ট, ফল ২০২৬’–এর উদ্বোধন হয়েছে গতকাল রোববার (১৬ আগস্ট ২০২৬)। বেলা ১১টায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মাসব্যাপী অ্যাডমিশন ফেস্টের উদ্বোধন করেন প্রেসিডেন্সি ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক মো. আব্দুল মান্নান চৌধুরী।

এ সময় আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের প্রিন্সিপাল অ্যাডভাইজার অধ্যাপক মো. আনোয়ারুল কবির, রেজিস্ট্রার মো. সাকির হোসাইন, স্কুল অব ইঞ্জিনিয়ারিংয়ের ডিন অধ্যাপক শহিদুল ইসলাম খান, স্কুল অব বিজনেসের ডিন অধ্যাপক আবুল কালাম, স্কুল অব ‘ল’র ডিন অধ্যাপক মোহাম্মদ আজহারুল ইসলাম, পরীক্ষা নিয়ন্ত্রক মোহাম্মদ জাহেদুর রহমান, ইউনিভার্সিটির প্রক্টর মো. আনিছুর রহমানসহ বিভিন্ন বিভাগের প্রধানেরা, শিক্ষক-শিক্ষিকা, কর্মকর্তা-কর্মচারী এবং শিক্ষার্থীরা।

অনুষ্ঠানটি পরিচালনা করেন প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যাডমিশন অ্যান্ড পাবলিক রিলেশনস ডিপার্টমেন্টের ডেপুটি ডিরেক্টর ও হেড জাহিদ হাসান।