স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে চাকরি মেলা অনুষ্ঠিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে চাকরি মেলা (জব ফেয়ার) অনুষ্ঠিত হয়েছে

বেসরকারি স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং অনুষদ এবং ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং অ্যালামনাই অ্যাসোসিয়েশনের যৌথ উদ্যোগে চাকরি মেলা (জব ফেয়ার) অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সকাল ১০টা থেকে বেলা ৩টা পর্যন্ত এ মেলা অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের ডিন ভি সি বসাক চাকরি মেলার উদ্বোধন করেন।

ইলেকট্রিক্যাল অনুষদের চেয়ারম্যান দিলশাদ মেহজাবীনের সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মনিরুজ্জামান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহ-উপাচার্য ইউনুস মিয়া। অন্যদের মধ্য বক্তব্য দেন সিভিল অনুষদের চেয়ারম্যান ফারহানা চৌধুরী, অধ্যাপক বশির উদ্দিন, সহকারী অধ্যাপক মশিউর রহমান তরফদার, বিবিএ অনুষদের লায়লা ইতি, স্ট্যামফোর্ড ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিকস ইঞ্জিনিয়ারিং অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট মোহাম্মদ ইমরান হোসেন, সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মো. নুরনবী প্রমুখ।

চাকরি মেলার সমন্বয়ক সাজিয়া আফরোজের তত্ত্বাবধানে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শায়খুল আরেফিন খান, এনার্জেক্স ইঞ্জিনিয়ারিং লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. শরীফ, অ্যালামনাইয়ের সাংগঠনিক সম্পাদক মো. ফজলে রাব্বী, আইইইইর ক্যাম্পাস অ্যাম্বাসেডর কে এম সামিউল ইসলাম।

চাকরি মেলায় ছয়টি চাকরিদাতা প্রতিষ্ঠান অংশগ্রহণ করে। ইন্টিগ্রিটি ইঞ্জিনিয়ারিং বিডি লিমিটেড, এনার্জেক্স ইঞ্জিনিয়ারিং লিমিটেড, সাদীদ ইঞ্জিনিয়ারিং, হাসিয়া প্রজেক্ট, চায়না ক্যারিয়ার কাউন্সিল, ক্রিয়েটিভ ইঞ্জিনিয়ার্স লিমিটেড ও স্টারলিংক ইঞ্জিনিয়ারিং লিমিটেড।