কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশে ব্রিটিশ কাউন্সিলের আইইএলটিএস রেজিস্ট্রেশন সেন্টার
কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ (সিইউবি) ও ব্রিটিশ কাউন্সিলের মধ্যে একটি সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। আজ বুধবার রাজধানীর প্রগতি সরণিতে সিইউবির ক্যাম্পাসে এ সমঝোতা স্মারক সই হয়।
সিইউবির উপাচার্য অধ্যাপক এইচ এম জহিরুল হক ও ব্রিটিশ কাউন্সিলের এক্সাম ডিরেক্টর জিম ও’নিল নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তি স্বাক্ষর করেন। এই চুক্তির ফলে এখন থেকে কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশে ব্রিটিশ কাউন্সিলের আইইএলটিএস রেজিস্ট্রশন করা যাবে। এ ছাড়া কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের বর্তমান ক্যাম্পাসে আইইএলটিএস কোর্স পরিচালনা করা হচ্ছে।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিইউবির প্রধান সমন্বয়ক, ডাইরেক্টর, অ্যাডমিশন, মার্কেটিং ও স্টুডেন্ট অ্যাফেয়ার্স মোহাম্মদ আফিজুর রহমান, এক্সটার্নাল অ্যাফেয়ার্স ও পার্টনারশিপের প্রধান লামিয়া সেলিম, ব্রিটিশ কাউন্সিলের অ্যাকাউন্ট রিলেশনশিপ অফিসার, এক্সামিনেশনস মো. বদরুদ্দোজা প্রমুখ। বিজ্ঞপ্তি