ইউরোপিয়ান ইউনিভার্সিটির সিএসই বিভাগের অ্যালামনাইদের পুনর্মিলনী ও নবীনবরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইউরোপিয়ান ইউনিভার্সিটির কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী (অ্যালামনাই রি-ইউনিয়ন) ও নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে। গত মঙ্গলবার (২৩ মে) ঢাকার গাবতলীতে ইউরোপিয়ান ইউনিভার্সিটি ক্যাম্পাসে এ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়।

ইউরোপিয়ান ইউনিভার্সিটির সেমিনার কক্ষে আয়োজিত এ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রথমবারের মতো প্রাক্তন শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। এ ছাড়া নতুন সেশনের শিক্ষার্থীদের বরণ করে নেওয়া হয়। নতুন শিক্ষার্থীদের প্রেরণা ও উদ্দীপনা জোগাতে প্রাক্তনদের এ ভূমিকা ব্যাপক আশাব্যঞ্জক।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইউরোপিয়ান ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের ভাইস চেয়ারম্যান অধ্যাপক মকবুল আহমেদ খান, সম্মানিত অতিথি ছিলেন ইউরোপিয়ান ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক মো. আলিম দাদ। বিজ্ঞপ্তি