সাউথইস্ট ইউনিভার্সিটিতে ভর্তি হলেন মেহেদী হাসান মিরাজ

সাউথইস্ট ইউনিভার্সিটির ইংরেজি বিভাগে ভর্তি হয়েছেন মেহেদী হাসান মিরাজ। ভর্তির আনুষ্ঠানিকতা শেষ হওয়ার পর উপাচার্য, সহ–উপাচার্য ও শিক্ষক–কর্মকর্তাদের সঙ্গে তিনিছবি: সাউথইস্ট ইউনিভার্সিটির সৌজন্যে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ সাউথইস্ট ইউনিভার্সিটির ইংরেজি বিভাগে ভর্তি হয়েছেন। গত মঙ্গলবার ভর্তি কার্যক্রম সম্পন্ন করেন তিনি।

ভর্তির আনুষ্ঠানিকতা সম্পন্ন হওয়ার পর সাউথইস্ট ইউনিভার্সিটির উপাচার্য ইউসুফ মাহবুবুল ইসলাম এবং সহ-উপাচার্য এম মোফাজ্জল হোসেন অভ্যর্থনা জানান মেহেদী হাসান মিরাজকে। এ সময় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উপাচার্য ইউসুফ মাহবুবুল ইসলাম বলেন, ‘মিরাজের একাডেমিক এবং ক্রীড়াজীবনের প্রতি তাঁর নিষ্ঠা সত্যিই অনুপ্রেরণাদায়ক। আমরা তাঁর শিক্ষাজীবন ও খেলাধুলার মধ্যে সফল ভারসাম্য রক্ষার জন্য শুভকামনা জানাই। আশা করি, তিনি খেলাধুলার মতো পড়াশোনাতেও শিক্ষার্থীদের জন্য আদর্শ হয়ে উঠবেন।’

নতুন করে শিক্ষাজীবনে প্রবেশ সম্পর্কে মেহেদী হাসান মিরাজ বলেন, ‘শিক্ষা সব সময়ই আমার ও আমার পরিবারের জন্য গুরুত্বপূর্ণ ছিল। আমি সাউথইস্ট ইউনিভার্সিটির একজন শিক্ষার্থী হতে পেরে গর্বিত।’