মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে ‘এমপাওয়ারিং ইন্ডাস্ট্রিয়াল অটোমেশন’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত
বেসরকারি মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে ‘এমপাওয়ারিং ইন্ডাস্ট্রিয়াল অটোমেশন’ শীর্ষক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার আশুলিয়ায় বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের সেমিনার হলে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের ইইই বিভাগ ও এডভান্টেক লিমিটেড যৌথভাবে এ কর্মশালার আয়োজন করে। ইইই বিভাগের অধ্যাপক মো. এরশাদুল হক চৌধুরীর স্বাগত বক্তৃতার মধ্য দিয়ে শুরু হওয়া কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্কুল অব ইঞ্জিনিয়ারিং, সায়েন্স অ্যান্ড টেকনোলজির ডিন অধ্যাপক মিজানুর রহমান।
ইইই বিভাগের প্রধান কে এম আক্তারুজ্জামানের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন প্রগ্রেস টেক লিমিটেডের চিফ ইনোভেশন অফিসার ইঞ্জিনিয়ার যোবায়ের আল বিল্লাল খান, এডভান্টেক বিডির চেয়ারম্যান প্রকৌশল মো. ইমরুল কায়েস পরাগ, ব্যবস্থাপনা পরিচালক সোহেল রানা।
প্রধান অতিথির বক্তৃতায় অধ্যাপক মিজানুর রহমান ছাত্রছাত্রীদের উদ্ভাবনী চিন্তার প্রতি মনোযোগী হওয়ার আহ্বান জানিয়ে প্রয়োজনে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে উদ্ভাবনী প্রকল্পে সহায়তা করার আশ্বাস দেন। পিএলসি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এবং কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ের একটি মাল্টিডিসিপ্লিনারি সিস্টেম উল্লেখ করে তিনি শিক্ষার্থীদের মার্স রোভারের মতো প্রকল্পেও উদ্যোগী হওয়ার আহ্বান জানান এ সময়।
দিনব্যাপী কর্মশালায় ইইই বিভাগের বিভিন্ন ব্যাচের ছাত্রছাত্রীরা অংশ নেন। বিজ্ঞপ্তি