বঙ্গবন্ধু ডিজিটাল ইউনিভার্সিটির নাম পরিবর্তনের দাবি 

বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তন করার দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন। গতকাল গাজীপুরের কালিয়াকৈরের মহিষবাথানেপ্রথম আলো
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটির নাম পরিবর্তন করে বাংলাদেশ ডিজিটাল ইউনিভার্সিটি করে প্রজ্ঞাপন জারির দাবিতে মানববন্ধন করেছেন শিক্ষার্থীরা। গতকাল শনিবার গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মহষিবাথান এলাকায় অবস্থিত স্থায়ী ক্যাম্পাসের সামনে এ মানববন্ধন  হয়।

আরও পড়ুন

কয়েকজন শিক্ষার্থী বলেন, গত ৫ আগস্টের সরকারি পটপরিবর্তনের পর থেকে ডিজিটাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নাম পরিবর্তন করে ‘বাংলাদেশ ডিজিটাল ইউনিভার্সিটি’ রাখার দাবি জানিয়ে আসছে। এ প্রস্তাবে সম্মতি জানিয়ে বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষার্থীর গণস্বাক্ষরসহ বিশ্ববিদ্যালয় প্রশাসনের মাধ্যমে রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) নিকট আবেদনপত্র পাঠানো হয় । তবে দীর্ঘ সময় পেরিয়ে গেলেও এখন পর্যন্ত এই বিষয়ে কোনো প্রজ্ঞাপন জারি হয়নি। এরই মধ্যে ১৬ জানুয়ারি বিশ্ববিদ্যালয়ের উপদেষ্টা আসিফ ভূঁইয়া তাঁর ভেরিফায়েড ফেসবুক পোস্টে নিশ্চিত করেন যে বিশ্ববিদ্যালয়ের নাম ‘বাংলাদেশ ডিজিটাল ইউনিভার্সিটি’ করার প্রস্তাব গৃহীত হয়েছে। কিন্তু এ ঘোষণার পরও প্রজ্ঞাপন জারি না হওয়ায় শিক্ষার্থীদের মধ্যে হতাশা দেখা দিয়েছে।

এ পরিস্থিতিতে গতকাল বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা দ্রুত প্রজ্ঞাপন জারির দাবিতে মানববন্ধনের আয়োজন করেন। মানববন্ধনে শিক্ষার্থীরা জানান, বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তন করে গণস্বাক্ষর দিয়ে নাম পরিবর্তন করার অনুরোধ জানানো হয়েছে। নাম পরিবর্তন দ্রুত কার্যকর করার দাবি জানায়।

আরও পড়ুন

শিক্ষার্থীরা আরও অভিযোগ করেন, নাম পরিবর্তনের বিষয়ে তাদের পূর্ণ সমর্থন থাকা সত্ত্বেও প্রশাসনের ধীরগতি তাদের হতাশ করেছে। 

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মোহাম্মদ আবু ইউসুফ বলেন, ‘আমরা তোমাদের দাবির সঙ্গেই আছি। আমরা সর্বোচ্চ চেষ্টা করছি যেন ‘বাংলাদেশ ডিজিটাল ইউনিভার্সিটি’ নামকরণ করে দ্রুত প্রজ্ঞাপন জারি হয়।’