ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালে নবজাতক ও শিশুরোগ বিষয়ে কর্মশালা অনুষ্ঠিত
রাজধানীর মহাখালীর ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতাল ও পেডিয়াট্রিক অ্যান্ড নিউনেটাল ক্রিটিক্যাল কেয়ার লার্নিং গ্রুপের যৌথ আয়োজনে বৈজ্ঞানিক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার মেডিকেল কলেজের লেকচার গ্যালারিতে আয়োজিত দিনব্যাপী এ কর্মশালা অনুষ্ঠিত হয়। নবজাতক ও শিশুরোগ বিভাগে কর্মরত অর্ধশত চিকিৎসকেরা নবজাতক ও শিশুরোগের জটিল ও মুমূর্ষুদের আধুনিক চিকিৎসায় করণীয় বিষয়ে অনুষ্ঠিত কর্মশালায় অংশগ্রহণ করেন। নবজাতক ও শিশুরোগ বিশেষজ্ঞ ও ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের চিফ কনসালট্যান্ট অধ্যাপক মো. মনির হোসেনের সার্বিক তত্ত্বাবধানে কর্মশালায় প্রশিক্ষণ দেন অধ্যাপক মো. আবদুল মান্নান, অধ্যাপক মাহফুজা শিরীণ, অধ্যাপক নুরুল আক্তার হাসান বিপুল, অধ্যাপক মো. আবদুল্লাহ আল মামুনসহ ৯ জন শিশুরোগ বিশেষজ্ঞ।
কর্মশালায় সমাপনী বক্তব্য দেন ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক আশীষ কুমার চক্রবর্ত্তী। তিনি সারা দেশ থেকে আসা শিশুরোগ চিকিৎসকদের ‘সার্টিফিকেট অব অ্যাটেনডেন্স’ প্রদান করেন। অনুষ্ঠানের ইভেন্ট পার্টনার ছিল মিডিয়া প্রো। বিজ্ঞপ্তি