সামার ২০২৬ সেশনে ভর্তি নিচ্ছে স্টামফোর্ড ইউনিভার্সিটি
স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশে সামার ২০২৬ সেশনে ভর্তি শুরু হয়েছে। পাঁচটি অনুষদের অধীনে ১৪টি বিভাগে ২৯টি স্নাতক ও স্নাতকোত্তর প্রোগ্রামে ভর্তি নিচ্ছে এই ইউনিভার্সিটি। ভর্তি–ইচ্ছুক শিক্ষার্থীরা সরাসরি ভর্তির জন্য যোগাযোগ করতে পারেন স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশে (৫১, সিদ্ধেশ্বরী রোড, রমনা, ঢাকা ক্যাম্পাসে)। পাশাপাশি ভর্তির তথ্য জানার জন্য ও অনলাইনে ভর্তির আবেদন করতে স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশের ওয়েবসাইট www.stamforduniversity.edu.bd ভিজিট করতে পারেন।