নটর ডেম বিশ্ববিদ্যালয়ে নবীন বরণ অনুষ্ঠিত

নটর ডেম বিশ্ববিদ্যালয়ে নবীন বরণ অনুষ্ঠানে অতিথিরাছবি: বিজ্ঞপ্তি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নটর ডেম বিশ্ববিদ্যালয় বাংলাদেশে নবীন শিক্ষার্থীদের বরণ করে নেওয়া হয়েছে। গত শনিবার তাদের ২৫তম ব্যাচের শিক্ষার্থীদের জন্য এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানের শুরুতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং প্রধান অতিথি জাতীয় পতাকা ও বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলন করেন। এ সময় জাতীয় সংগীত পরিবেশন করেন শিক্ষার্থীরা। পরে অতিথিরা নবীন শিক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছা জানান। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ফাদার প্যাট্রিক ড্যানিয়েল গ্যাফনি নবীন বরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহউপাচার্য (প্রশাসন) মুহাম্মদ সামাদ এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজ-এর চেয়ারম্যান ফাদার জর্জ কমল রোজারিও।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার ফাদার এস আদম পেরেরা, রেজিস্ট্রার ফাদার লেনার্ড শংকর রোজারিও প্রমুখ। অনুষ্ঠানে শিক্ষার্থীরা নাচ, গান, আবৃত্তি ও নাটিকা উপস্থাপন করেন।