ঢাকা বিশ্ববিদ্যালয়ে মেধাবী শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি দিল দবির-সোহানী-সুরাইয়া ফাউন্ডেশন

ছবি:বিজ্ঞপ্তি

দবির-সোহানী-সুরাইয়া ফাউন্ডেশন কর্তৃক ঢাকা বিশ্ববিদ্যালয়ের দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি প্রদান করা হয়। অনুষ্ঠানে শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তির চেক প্রদান করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজনেস স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক মাহমুদ ওসমান ইমাম এবং দবির-সোহানী-সুরাইয়া ফাউন্ডেশনের সভাপতি, বস্ত্র ও আবাসন খাতের ব্যবসায়ী সালমা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক চৌধুরী মোহাম্মদ হানিফ সোয়েব।

দবির-সোহানী-সুরাইয়া ফাউন্ডেশনের সহসভাপতি সালমা চৌধুরী এবং মো. আরফান আলী, বিজনেস স্টাডিজ অনুষদের সম্মানিত শিক্ষকমণ্ডলী এবং শিক্ষার্থীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

দবির সোহানী সুরাইয়া ফাউন্ডেশন একটি স্বেচ্ছাসেবী সামাজিক ও দাতব্য সংগঠন। ২০২২ সালে সংগঠনটি প্রতিষ্ঠার পর থেকে তাদের সেবামূলক কার্যক্রম শুরু করে। সেবামূলক কার্যক্রমের আওতায় ২০২৪ সাল থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজনেস স্টাডিজ বিভাগের মেধাবী শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদানের মধ্য দিয়ে তাদের বৃত্তি প্রদান করে আসছে।