অতীশ দীপঙ্কর ইউনিভার্সিটিতে ২৭তম ‘বোর্ড অব ট্রাস্টিজ’ সভা অনুষ্ঠিত
বেসরকারি অতীশ দীপঙ্কর ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির বোর্ড অব ট্রাস্টিজের ২৭তম সভা অনুষ্ঠিত হয়েছে। ১৩ মে বিশ্ববিদ্যালয়ের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান মো. লিয়াকত আলী সিকদার। সভায় আগে গৃহীত বিভিন্ন সিদ্ধান্ত বাস্তবায়নের অগ্রগতি পর্যালোচনা এবং বিশ্ববিদ্যালয়ের তৃতীয় কনভোকেশন আয়োজন সম্পর্কে আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হয়।
সভায় বোর্ড অব ট্রাস্টিজের সদস্য মো. মোবারক হোসেন, অধ্যাপক এম শাহীন খান ইমতিয়াজ আহম্মেদ (ভার্চ্যুয়ালি), সৈয়দ মোহাম্মদ হেমায়েত হোসেন, গোলাম সারোয়ার কবির (ভার্চ্যুয়ালি), মো. জোনায়েত আহমেদ, আরীফুল বারী মজুমদার (ভার্চ্যুয়ালি), মো. কামরুজ্জামান, ফিরোজ মাহমুদ হোসেন, তানভীর ইসলাম পাটোয়ারী, সুলতানা পারভীন, সেলিনা বেগম ও বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. জাহাঙ্গীর আলম উপস্থিত ছিলেন।
তৃতীয় সমাবর্তন আয়োজন উপলক্ষে বিশেষ আমন্ত্রণে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার, রেজিস্ট্রার, পরীক্ষা নিয়ন্ত্রক, সব বিভাগের উপদেষ্টা, চেয়ারম্যান এবং কো-অর্ডিনেটররা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি