অতীশ দীপঙ্কর বিশ্ববিদ্যালয়ে নবীন বরণ ও সাংস্কৃতিক সন্ধ্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অতীশ দীপঙ্কর ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির স্থায়ী ক্যাম্পাসে স্প্রিং-২০২২ সেমিস্টারের ছাত্রছাত্রীদের নিয়ে নবীনবরণ ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হলো ১ এপ্রিল

অতীশ দীপঙ্কর ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির স্থায়ী ক্যাম্পাসে স্প্রিং-২০২২ সেমিস্টারের ছাত্রছাত্রীদের নিয়ে নবীনবরণ ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হলো ১ এপ্রিল। বিশ্ববিদ্যালয়টির উপাচার্য মো. জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী। এ ছাড়া অতীশ দীপঙ্কর ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান লিয়াকত সিকদার এবং সদস্য এম শাহীন খান, সৈয়দ মোহাম্মদ হেমায়েত হোসেন, মো. জোনায়েত আহমেদ ও তানভীর ইসলাম পাটোয়ারী উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সচিব ফেরদৌস জামান ও পরিচালক ওমর ফারুখ।