আবার বিইউএফটির সহ–উপাচার্য হলেন আইয়ুব নবী খান
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনলোজির (বিইউএফটি) সহ-উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক আইয়ুব নবী খান। তিনি ১৯৮৭ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে টেক্সটাইল টেকনোলজি বিষয়ে স্নাতক পরীক্ষায় প্রথম শ্রেণিসহ মেধাতালিকায় তৃতীয় স্থান অধিকার করেন। তিনি ১৯৮৯ সালে কমনওয়েলথ বৃত্তির আওতায় ম্যানচেস্টার বিশ্ববিদ্যালয় থেকে টেক্সটাইল টেকনোলজিতে স্নাতকোত্তর ও ডক্টরেট ডিগ্রি অর্জন করেন।
অধ্যাপক আইয়ুব নবী খান ২০০০ সালে শিক্ষকতা শুরু করেন। ঢাকার বিভিন্ন স্বনামধন্য বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেছেন। এর মধ্যে বেসরকারি আহছানউল্লাহ ইউনিভার্সিটি, সাউথইস্ট ইউনিভার্সিটি, প্রাইম এশিয়া ইউনিভার্সিটি অন্যতম। সম্প্রতি তিনি টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট ও ফাইন্যান্স কমিটির সদস্য নির্বাচিত হয়েছেন। বিজ্ঞপ্তি