এইচএসসি ২০২২ - সমাজবিজ্ঞান ১ম পত্র | অধ্যায় ৫ : বহুনির্বাচনি প্রশ্ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অধ্যায় ৫

১.‘History of Human Marriage’ গ্রন্থের লেখক কে?

ক. টেইলর খ. ওয়েস্টারমার্ক

গ. ডুর্খেইম ঘ. ওয়েবার

২. কোন ধরনের পরিবারে সম্পত্তির উত্তরাধিকার মায়ের দিক থেকে বর্তায়?

ক. মাতৃপ্রধান খ. মাতৃবাস

গ. মাতৃসূত্রীয় ঘ. দ্বৈতবাস

৩. জৈবিক সম্পর্কের সামাজিক স্বীকৃতিই জ্ঞাতি সম্পর্ক — কে বলেছেন?

ক. ম্যাকাইভার খ. রিভার্স

গ. রবিন ফকস ঘ. মর্গান

৪. Exogamy অর্থ কী?

ক. বহুবিবাহ

খ. যৌথ বিবাহ

গ. বহুপত্নী বিবাহ

ঘ. বহির্গোত্র বিবাহ

৫. বিবাহের মাধ্যমে কোনটির গুরুত্ব দেওয়া হয়—

i. ধর্মীয় মূল্যবোধের

ii. সামাজিক মূল্যবোধের

iii. প্রথাগত ঐতিহ্যের

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. ii ও iii

গ. i ও iii ঘ. i, ii ও iii

৬. কোনটি পরিবারের বৈশিষ্ট্য?

i. বিশ্বজনীনতা

ii. আবেগীয় সম্পর্ক

iii. আদি সামাজিক প্রতিষ্ঠান

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. ii ও iii

গ. i ও iii ঘ. i, ii ও iii

৭. কোন বিবাহ আধুনিক সমাজে কম দেখা যায়?

ক. যৌথ বিবাহ খ. বহির্বিবাহ

গ. রোমান্টিক বিবাহ

ঘ. ক্রস কাজিন বিবাহ

৮. পরিবার গঠনের ক্ষেত্রে বেশি গুরুত্বপূর্ণ কোনটি?

ক. আচার-অনুষ্ঠান

খ. সামাজিক স্বীকৃতি

গ. জ্ঞাতি বন্ধন

ঘ. জাতিগত মিল

৯. ব্রাহ্মণের ছেলে খোকন শূদ্রের মেয়ে দীপিকাকে বিয়ে করেছে, তাদের বিয়ে হলো—

ক. প্যারালাল কাজিন বিবাহ

খ. অনুলোম বিবাহ

গ. রোমান্টিক বিবাহ

ঘ. প্রতিলোম বিবাহ

১০. মর্গানের মতে মানব ইতিহাসে প্রথম পরিবার কোনটি?

ক. পুনালুয়ান পরিবার

খ. সিনডিয়াসমিয়ান পরিবার

গ. কনস্যাংগুইন পরিবার

ঘ. মনোগামী পরিবার

সঠিক উত্তর

অধ্যায় ৫: ১.খ ২.গ ৩.খ ৪.ঘ ৫.ঘ ৬.ঘ ৭.ক ৮.খ ৯.খ ১০.গ

মোহাম্মদ হেদায়েত উল্লাহ, প্রভাষক, এনায়েতবাজার মহিলা কলেজ, চট্টগ্রাম