জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন ২১ অক্টোবর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জগন্নাথ বিশ্ববিদ্যালয়
ফাইল ছবি

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন করা হবে ২১ অক্টোবর। গত বছরের মতো এ বছরও স্বল্প পরিসরে প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন করার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। আজ সোমবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ওহিদুজ্জামান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০ অক্টোবর জগন্নাথ বিশ্ববিদ্যালয় দিবস। প্রতিবছরের মতো এ বছরও ২০ অক্টোবর বিশ্ববিদ্যালয় দিবস উদ্‌যাপন করার সিদ্ধান্ত থাকলেও ২০ অক্টোবর পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) ও লক্ষ্মীপূজা উপলক্ষে ছুটি থাকায় ২১ অক্টোবর প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপিত হবে।

করোনা সংক্রমণ রোধে সরকারি স্বাস্থ্যবিধি মেনে ও সামাজিক দূরত্ব বজায় রেখে স্বল্প পরিসরে উদ্বোধনী অনুষ্ঠান ও ভার্চ্যুয়ালি আলোচনা সভার আয়োজনের করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এ ছাড়া বিশ্ববিদ্যালয় ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জগন্নাথ বিশ্ববিদ্যালয় বন্ধুসভা ও বিশ্ববিদ্যালয়ের অন্যান্য সাংস্কৃতিক সংগঠন বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করবে।

পৃথক এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, দুর্গাপূজা উপলক্ষে আগামীকাল মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সকল ক্লাস ও পরীক্ষা বন্ধ থাকবে এবং পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) ও লক্ষ্মীপূজা উপলক্ষে ২০ অক্টোবর ক্যাম্পাস বন্ধ থাকবে।