বিএসএমএমইউর এমডি ও এমএস ফেজ-বি ভর্তিতে দরখাস্ত আহ্বান
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) এবং এর অধিভুক্ত মেডিকেল কলেজ, ডেন্টাল কলেজ ও ইনস্টিটিউটে রেসিডেন্সি প্রোগ্রামের (মার্চ ২০২২) এমডি ও এমএসের ফেজ-বি-তে ভর্তির জন্য দরখাস্ত আহ্বান করা হয়েছে। এ কোর্সের একাডেমিক সেশন শুরু হবে আগামী বছরের ১ মার্চ। বিশ্ববিদ্যালয়ের এক বিজ্ঞপ্তিতে এসব কথা বলা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ভর্তি-ইচ্ছুক প্রার্থীরা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (www.bsmmu.edu.bd) থেকে এমডি/এমএস প্রোগ্রামের জন্য নির্ধারিত বিষয়গুলো দেখে আবেদন করতে পারবেন।
ভর্তি ফি ও আদায়ের পদ্ধতি
চার হাজার টাকা (অফেরতযোগ্য) বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা ব্যবস্থাপনা ও বিবিধ ফান্ড অ্যাকাউন্টে পূবালী ব্যাংকের শাহবাগ শাখায় জমা দেওয়া যাবে। ৮ থেকে ২৯ নভেম্বর পর্যন্ত টাকা জমা দেওয়া যাবে।
আবেদনের সময়সীমা
৩০ নভেম্বর বেলা ২টা ৩০ মিনিট পর্যন্ত অনলাইনে আবেদন করা যাবে। ভর্তি ফি জমা দেওয়ার পর নির্ধারিত সময়ের মধ্যে পরীক্ষার্থীকে (www.bsmmu.edu.bd) ওয়েবসাইট থেকে আবেদনপত্র পূরণ করতে হবে।