বেরোবির কলা অনুষদে নতুন ডিন তুহিন ওয়াদুদ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) কলা অনুষদে নতুন ডিন হিসেবে নিয়োগ পেয়েছেন বাংলা বিভাগের অধ্যাপক আবু ছালেহ মোহাম্মদ ওয়াদুদুর রহমান (তুহিন ওয়াদুদ)। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. হাসিবুর রশীদের নির্দেশে গত রোববার রেজিস্ট্রার আবু হেনা মোস্তফা কামাল তাঁকে পরবর্তী দুই বছরের জন্য এ পদে নিয়োগ দেন।বাংলা বিভাগের প্রধান তুহিন ওয়াদুদ এই পদে অধ্যাপক সরিফা সালোয়ার স্থলাভিষিক্ত হলেন।
তুহিন ওয়াদুদ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের যাত্রা শুরুর সময় শিক্ষক হিসেবে যোগ দেন। তিনি নদী রক্ষাবিষয়ক সংগঠন রিভারাইন পিপলের পরিচালক। তিনি পোস্ট–ডক্টরাল ফেলোশিপের কাজ করছেন। পরিবেশ সুরক্ষায় অবদানের স্বীকৃতি হিসেবে তিনি ২০২০ সালে দ্বিজেন শর্মা পুরস্কার পান।