মাউশির নতুন মহাপরিচালক নেহাল আহমেদ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) মহাপরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান নেহাল আহমেদ। শিক্ষা মন্ত্রণালয় আজ সোমবার এ বিষয়ে আদেশ জারি করেছে।
মহাপরিচালকের পদটি শিক্ষা ক্যাডারের সর্বোচ্চ পদ। নেহাল আহমেদ সদ্য সাবেক মহাপরিচালক সৈয়দ গোলাম ফারুকের স্থলাভিষিক্ত হচ্ছেন। নেহাল আহমেদ ঢাকা বোর্ডের চেয়ারম্যান হওয়ার আগে ঢাকা কলেজের অধ্যক্ষ ছিলেন।