মাদ্রাসার ছাত্রদের নিয়ে সংবেদনশীলতা–বিষয়ক কর্মশালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাদ্রাসার ছাত্রদের নিয়ে সংবেদনশীলতা–বিষয়ক কর্মশালা করেছে বাংলাদেশ সেন্টার ফর কমিউনিকেশন প্রোগ্রামস (বিসিসিপি)। জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) ডাইভার্সিটি ফর পিস প্রকল্পের আওতায় গত বৃহস্পতিবার ধানমন্ডির উইমেনস ভলেন্টারি অ্যাসোসিয়েশন মিলনায়তনে ওই কর্মশালার আয়োজন করা হয়। এতে রাজধানী ঢাকার বিভিন্ন আলিয়া মাদ্রাসার ৪৬ জন ছাত্র অংশ নেয়।

কর্মশালায় পারিবারিক ও সামাজিক সম্প্রীতি, ভিন্ন ধর্ম ও মতামতের প্রতি শ্রদ্ধাবোধ, সোশ্যাল মিডিয়ায় অসত্য খবর ইত্যাদি বিষয়ে ছাত্রদের করণীয় ও প্রতিকার সম্পর্কে আলোচনা করা হয়। কর্মশালায় ইসলামিক ফাউন্ডেশনের পরিচালক নুর মোহাম্মাদ, ইউএনডিপির ডাইভার্সিটি ফর পিস প্রকল্পের ফোকাল পারসন রেবেকা সুলতানা প্রমুখ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি