প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শান্ত-মারিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজির স্প্রিং সেমিস্টারে ভর্তি হওয়া শিক্ষার্থীদের বরণ করে নেওয়া হলো গত ৩১ মার্চ। ঢাকার উত্তরায় পলওয়েল কনভেনশন সেন্টারে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টির চেয়ারম্যান ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের আর্ট অ্যান্ড পেইন্টিং বিভাগের অধ্যাপক মোস্তাফিজুল হক। ভারপ্রাপ্ত উপাচার্য শামসুন নাহারের সভাপতিত্বে আয়োজিত এ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. পাড় মশিয়ূর রহমান। অনুষ্ঠানের শেষে ছিল জলের গানের পরিবেশনা।