শেকৃবির পরীক্ষা ৬ ফেব্রুয়ারি পর্যন্ত স্থগিত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) সব অনুষদের এবং সব লেভেলের পরীক্ষা আগামী ৬ ফেব্রুয়ারি পর্যন্ত স্থগিত করা হয়েছে। পূর্বের ঘোষিত রুটিন অনুযায়ী পরীক্ষাগুলো হবে। সশরীর ক্লাস হবে না। বিভাগ বা অনুষদ চাইলে অনলাইনে ক্লাস হবে। গতকাল শুক্রবার বিশ্ববিদ্যালয়ের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব কথা বলা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শুধু পূর্বের রুটিন অনুযায়ী শনিবারের পরীক্ষাসমূহ অনুষ্ঠিত হবে।সশরীর কোনো ক্লাস হবে না। কোনো অনুষদ বা বিভাগ চাইলে শুধু চলমান ক্লাসগুলো অনলাইনে নিতে পারবে। এ ছাড়া শিক্ষার্থীদের আবাসিক হলগুলো খোলা থাকবে। অফিস বেলা একটা পর্যন্ত খোলা থাকবে।