জাতীয় বিশ্ববিদ্যালয়ে অকৃতকার্যদের নতুন সিলেবাসে পরীক্ষা, ইনকোর্স নম্বর এন্ট্রির সময় বৃদ্ধি

২০২৫ সালের অনার্স প্রথম বর্ষ পরীক্ষাকে কেন্দ্র করে জরুরি নির্দেশনা জারি করেছে জাতীয় বিশ্ববিদ্যালয়। বিশেষ করে ২০২৩-২৪ শিক্ষাবর্ষ ও তৎপূর্ব শিক্ষাবর্ষের অকৃতকার্য (Not Promoted) শিক্ষার্থীদের জন্য নতুন সিলেবাস অনুসরণের বিষয়টি বাধ্যতামূলক করা হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের এক জরুরি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এসব শিক্ষার্থীকে ২০২৪-২৫ শিক্ষাবর্ষের নতুন প্রণীত সিলেবাস ও রেগুলেশন অনুযায়ী ইনকোর্স, অ্যাসাইনমেন্টসহ সব পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। এ ছাড়া ইনকোর্স, অ্যাসাইনমেন্ট ও হাজিরা নম্বর অনলাইনে এন্ট্রির সময়সীমা বৃদ্ধি করে আগামী ৭ মে পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে ইনকোর্স, অ্যাসাইনমেন্ট ও হাজিরা নম্বর এন্ট্রি না দিলে সংশ্লিষ্ট শিক্ষার্থীদের নাম পরীক্ষার ফরম পূরণের Probable List-এ অন্তর্ভুক্ত করা হবে না। এর ফলে তাঁরা ফরম পূরণের সুযোগ থেকে বঞ্চিত হতে পারেন।

আরও পড়ুন

এ বিষয়ে সংশ্লিষ্ট কলেজ কর্তৃপক্ষ ও শিক্ষার্থীদের দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। বিষয়টিকে অত্যন্ত জরুরি হিসেবেও বিবেচনা করতে বলা হয়েছে বিজ্ঞপ্তিতে।

আরও পড়ুন