ঢাকা বিশ্ববিদ্যালয়ে ১৪ জুলাই সান্ধ্যকালীন ক্লাস বন্ধ, ১৫ জুলাই পরীক্ষা বন্ধ

ঢাকা বিশ্ববিদ্যালয়ফাইল ছবি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘জুলাই উইমেনস ডে’ উদ্‌যাপন উপলক্ষে আজ সোমবার (১৪ জুলাই) সান্ধ্যকালীন ক্লাস ও আগামীকাল মঙ্গলবার (১৫ জুলাই) ঢাকা বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস-পরীক্ষা বন্ধ থাকবে। গতকাল রোববার (১৩ জুলাই) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে দেওয়া বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আরও পড়ুন

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঐতিহাসিক জুলাই গণ-অভ্যুত্থানের প্রথমবার্ষিকী উদ্‌যাপন উপলক্ষে ১৪ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে জুলাই উইমেনস ডে উদ্‌যাপন করা হবে। অনুষ্ঠানে অংশগ্রহণের সুবিধার্থে ১৪ জুলাই বিকেল পাঁচটা থেকে বিভিন্ন বিভাগ ও ইনস্টিটিউটের সান্ধ্যকালীন ক্লাস ও পরীক্ষা বন্ধ থাকবে। আগামী ১৫ জুলাই বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস ও পরীক্ষা বন্ধ থাকবে। তবে অফিসসমূহ যথারীতি খোলা থাকবে।