পানি কোন তিন অবস্থায় থাকে

পানিচক্র

প্রাথমিক বিজ্ঞান: বিস্তৃত উত্তর–প্রশ্ন

প্রিয় প্রাথমিক বৃত্তি পরীক্ষার্থী, প্রাথমিক বিজ্ঞান বিষয়ে বিস্তৃত–উত্তর প্রশ্ন থাকবে ৪টি। সব কটি প্রশ্নের উত্তর করতে হবে। নম্বর থাকবে প্রতিটিতে ৬ করে মোট ২৪।

প্রশ্ন: পানিচক্র কী? পানি কয়টি অবস্থায় থাকতে পারে। জীবের কেন পানি প্রয়োজন, তা চারটি বাক্যে লেখো।

উত্তর: যে প্রক্রিয়ায় পানি বিভিন্ন অবস্থায় পরিবর্তিত হয়ে ভূপৃষ্ঠ ও বায়ুমণ্ডলের সর্বত্র ছড়িয়ে পড়ে, তা–ই পানিচক্র।

পানি তিনটি অবস্থায় থাকতে পারে: কঠিন, তরল ও বায়বীয়।

জীবের পানির প্রয়োজনীয়তা চারটি হলো—

১. পানি উদ্ভিদ ও প্রাণীর দেহের বিভিন্ন অংশে পুষ্টি উপাদান পরিবহনে সাহায্য করে।

২. উদ্ভিদ ও প্রাণীর দেহে পুষ্টি উপাদান শোষণে সাহায্য করে।

৩. প্রাণীর গ্রহণ করা খাদ্য পরিপাকে
সাহায্য করে।

৪. উদ্ভিদের খাদ্য তৈরিতে পানির প্রয়োজন হয়।

আরও পড়ুন

প্রশ্ন: উদ্ভিদ কোন প্রক্রিয়ায় খাদ্য তৈরি করে? উদ্ভিদ কীভাবে প্রাণীকে সাহায্য করে, তার দুটি উদাহরণ লেখো। তোমার এলাকায় পরিবেশের ভারসাম্য রক্ষায় উদ্ভিদ সংরক্ষণের তিনটি উপায় লেখো।

উত্তর: উদ্ভিদ সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় খাদ্য তৈরি করে।

উদ্ভিদ যেভাবে প্রাণীকে সাহায্য করে তার দুটি উদাহরণ হলো—

১. উদ্ভিদ খাদ্য দিয়ে প্রাণীকে সাহায্য করে।

২. উদ্ভিদের ত্যাগ করা অক্সিজেন প্রাণী শ্বাস গ্রহণের সময় ব্যবহার করে।

উদ্ভিদ সংরক্ষণের তিনটি উপায় হলো—

১. বেশি পরিমাণ বৃক্ষরোপণ করা।

২. সবাই মিলে সামাজিক বনায়ন তৈরি করা ও সংরক্ষণ করা।

৩. প্রয়োজন ছাড়া গাছ কাটা বন্ধ করার উদ্যোগ নেওয়া।

  • মিজানুর রহমান, শিক্ষক
    ধানমন্ডি সরকারি বালক উচ্চবিদ্যালয়, ঢাকা