এসএসসি পরীক্ষা শুরু বাংলা ১ম পত্র দিয়ে, দেখুন রুটিন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
২০২৪ সালের এসএসসি পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়েছে। সূচি অনুযায়ী, আগামী ১৫ ফেব্রুয়ারি এসএসসি পরীক্ষা বাংলা ১ম পত্র দিয়ে শুরু হবে।
আজ বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
শিক্ষা বোর্ডের রুটিন অনুযায়ী এসএসসি পরীক্ষা শুরু হবে ২০২৪ সালের ১৫ ফেব্রুয়ারি। পরীক্ষা শেষ হবে একই বছরের ১২ মার্চ। ব্যবহারিক পরীক্ষা ১৩ মার্চ থেকে ২০ মার্চের মধ্যে অনুষ্ঠিত হবে।