জাতীয় বিশ্ববিদ্যালয়ের তৃতীয় বর্ষে পরীক্ষার ফলাফল প্রকাশ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন ২০২১ সালের অনার্স তৃতীয় বর্ষ পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। আজ মঙ্গলবার এ ফল প্রকাশ করা হয়। প্রকাশিত পরীক্ষার ফল আজ রাত ৮টা থেকে এসএমএসের মাধ্যমে যেকোনো মোবাইল মেসেজ অপশনে গিয়ে nu<space>h3<space>Registration No লিখে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে। এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.nu.ac.bd ও www.nubd.info থেকেও ফলাফল জানা যাবে।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এ পরীক্ষায় ৩১টি অনার্স বিষয়ে ৮৮০টি কলেজের মোট ৩ লাখ ৩৫ হাজার ৪২১ পরীক্ষার্থী ৩২৪টি কেন্দ্রের মাধ্যমে অংশগ্রহণ করেছেন।