রসায়ন ১ম পত্র: বহুনির্বাচনি প্রশ্ন
অধ্যায়–২
১. নিচের কোন পদ্ধতিটি তাপোৎপাদী?
ক. ঘনীভবন ঘ. বন্ধন বিভাজন
গ. গলন ঘ. বাষ্পীভবন
২. বোর পরমাণু মডেল কোনটির বর্ণালি ব্যাখ্যা করতে পারে?
ক. He+ খ. H-
গ. He2+ ঘ. H+
৩. কোন রশ্মিটির শক্তি সর্বাধিক?
ক. গামা রশ্মি খ. অতিবেগুনি রশ্মি
গ. অবলোহিত রশ্মি ঘ. মহাজাগতিক রশ্মি
৪. সোডিয়াম পাইরোঅ্যান্টিমোনেটের বর্ণ কী?
ক. সাদা খ. রক্তলাল
গ. ইটের মতো লালচে ঘ. সবুজ
৫. MRI–এর পূর্ণরূপ কী?
ক. Magnetic Resonance Imaging
খ. Magnet Resonance Imaging
গ. Most Resonance Imaging
ঘ. Magnetic Reading Imaging
৬. আকাশি আলোর তরঙ্গদৈর্ঘ্যের চেয়ে ছোট তরঙ্গদৈর্ঘ্যের আলো কোনটি?
ক. নীল খ. সবুজ
গ. কমলা ঘ. লাল
৭. অবিশুদ্ধ বেনজোয়িক অ্যাসিডকে বিশোধন করার পদ্ধতির নাম কী?
ক. আংশিক পাতন খ. বাষ্পপাতন
গ. ঊর্ধ্বপাতন ঘ. নিম্নচাপ পাতন
৮. কোন মৌলের ইলেকট্রন বিন্যাসে আউফবাউ নীতির ব্যতিক্রম দেখা যায়?
ক. Cu খ. Co
গ. Mn ঘ. Fe
৯. অজৈব লবণের ক্ষারীয়মূলক বিশ্লেষণে কোন শিখা ব্যবহৃত হয়?
ক. অনুজ্জ্বল খ. অন্তঃস্থ নীল বিজারণ শিখা
গ. বিজারণ শিখা ঘ. উজ্জ্বল
১০. শিখা পরীক্ষায় কোন মৌলটি বর্ণ দেখায়?
ক. Be খ. K
গ. Mg ঘ. Zn
১১. রিডবার্গ ধ্রুবক RH এর মান কত?
ক. 109678 cm-1 খ. 10967.8 cm-1
গ. 109678 m-1 ঘ. 109678 mm-1
১২. চৌম্বকক্ষেত্র দ্বারা কোনটির বিচ্যুতি ঘটে?
ক. আলফা রশ্মি খ. X–রশ্মি
গ. গামা রশ্মি ঘ. আলোক রশ্মি
১৩. পরমাণুতে অরবিটালের ধারণা নিচের কোনটি থেকে পাওয়া যায়?
ক. বোর পরমাণু মডেল খ. রাদারফোর্ড পরমাণু মডেল
গ. কোয়ান্টাম বলবিদ্যা ঘ. আউফবাউ নীতি
১৪. নিউক্লিয়াসের ব্যাস কোনটি?
ক. 10-s cm খ. 10-13 cm
গ. 10-12 cm ঘ. 10-15 cm
১৫. কোনটি রাদারফোর্ডের মডেলের সীমাবদ্ধতা?
ক. বর্ণালির ব্যাখ্যা দিতে না পারা খ. পরমাণুর চার্জশূন্যতা
গ. পরমাণুর ভর সঞ্চারণ ঘ. নিউক্লিয়াসের ভরই পরমাণুর ভরের সমান
১৬. বোর পরমাণু মডেলের ভিত্তি কোন তত্ত্ব?
ক. কোয়ান্টাম তত্ত্ব খ. স্রোডিঞ্জারের তরঙ্গ সমীকরণ
গ. রাদারফোর্ডের মডেল ঘ. থমসনের পুডিং মডেল
১৭. তড়িৎক্ষেত্র বর্ণালি রেখাগুচ্ছের বিভাজনকে কী বলা হয়?
ক. ফটো–ইলেকট্রিক প্রভাব খ. স্টার্ক প্রভাব
গ. জিম্যান প্রভাব ঘ. তড়িৎ চৌম্বকীয় প্রভাব
১৮. পরমাণুতে অরবিটালের ধারণা নিচের কোনটি থেকে পাওয়া যায়?
ক. আউফবাউ নীতি খ. কোয়ান্টাম বলবিদ্যা
গ. বোর পরমাণু মডেল ঘ. রাদারফোর্ড পরমাণু মডেল
১৯. কোনটি শক্তিস্তরে অরবিটালসংখ্যা নির্ণয়ের সূত্র?
ক. 2(2n+1) খ. 2n+1
গ. 2n2 ঘ. n2
সঠিক উত্তর
১. ক ২. ক ৩. ক ৪. ক ৫. ক ৬. ক ৭. গ ৮. ক ৯. ক ১০. খ ১১. ক ১২. ক ১৩. ক ১৪. গ ১৫. ক ১৬. ক ১৭. খ ১৮. খ ১৯. ঘ
এ এস এম আসাদুজ্জামান, প্রভাষক
বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ পাবলিক কলেজ, ঢাকা