প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২৬। বিশ্বপরিচয় থেকে ২০টি শূন্যস্থান পূরণ
বাংলাদেশ ও বিশ্বপরিচয়: শূন্যস্থান পূরণ
অধ্যায়–১
১. দীর্ঘ সময়ের আবহাওয়ার গড় অবস্থাকে— বলে।
উত্তর: জলবায়ু।
২. কোনো স্থানের স্বল্প সময়ের বায়ুমণ্ডলীয় অবস্থাকে—বলে।
উত্তর: আবহাওয়া।
৩. সাধারণত—বছরের আবহাওয়া পর্যবেক্ষণ করে জলবায়ু নির্ধারণ করা হয়।
উত্তর: ৩০–৩৫।w
৪. জীবাশ্ম জ্বালানি পোড়ানোর ফলে—গ্যাসের পরিমাণ বৃদ্ধি পায়।
উত্তর: কার্বন ডাই–অক্সাইড।
৫. কয়লা, তেল ও প্রাকৃতিক গ্যাসকে—জ্বালানি বলা হয়।
উত্তর: জীবাশ্ম।
৬. জলবায়ু পরিবর্তনের ফলে পৃথিবীর—বৃদ্ধি পাচ্ছে।
উত্তর: তাপমাত্রা।
৭. জলবায়ু পরিবর্তনের ফলে সমুদ্রপৃষ্ঠের—বৃদ্ধি পায়।
উত্তর: উচ্চতা।
৮. বন উজাড়ের ফলে বায়ুতে—গ্যাসের পরিমাণ বাড়ে।
উত্তর: কার্বন ডাই–অক্সাইড।
৯. গাছপালা—গ্যাস শোষণ করে।
উত্তর: কার্বন ডাই–অক্সাইড।
১০. জলবায়ু পরিবর্তনের কারণে—ও খরার মতো দুর্যোগ বাড়ছে।
উত্তর: ঘূর্ণিঝড়।
১১. পরিবেশ রক্ষায় বেশি বেশি—করতে হবে।
উত্তর: বৃক্ষরোপণ।
১২. বিদ্যুৎ সাশ্রয় করলে—ব্যবহার কমে।
উত্তর: জ্বালানি।
১৩. সৌরশক্তি একটি—শক্তি।
উত্তর: নবায়নযোগ্য।
১৪. প্লাস্টিকের পরিবর্তে—ব্যাগ ব্যবহার করা উচিত।
উত্তর: পরিবেশবান্ধব।
১৫. বনভূমি পরিবেশের—রক্ষা করে।
উত্তর: ভারসাম্য।
১৬. জলবায়ু পরিবর্তনের ফলে—সংকট দেখা দিতে পারে।
উত্তর: খাদ্য।
১৭. ভূগর্ভস্থ পানির স্তর—যাচ্ছে।
উত্তর: নিচে নেমে।
১৮. জলবায়ু পরিবর্তনের ফলে বন্যা ও—বাড়তে পারে।
উত্তর: জলোচ্ছ্বাস।
১৯. পুনর্ব্যবহারযোগ্য জিনিস ব্যবহার করলে—কমে।
উত্তর: দূষণ।
২০. পরিবেশ রক্ষার দায়িত্ব—সবার।
উত্তর: আমাদের।
রাবেয়া সুলতানা, িশক্ষক, বিয়াম ল্যাবরেটরি স্কুল, ঢাকা