কারিগরি শিক্ষা বোর্ড: পাসের হার ৭৩ দশমিক ৬৩
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কারিগরি শিক্ষা বোর্ডের এসএসসি পরীক্ষার ফলাফল বাংলাদেশ কারিগরি বোর্ডের ওয়েবসাইটে প্রকাশ করা হয়।
কারিগরি শিক্ষা বোর্ডে এবার পরীক্ষা দিয়েছিল ১ লাখ ৩৮ হাজার ২০৪ জন। এর মধ্যে পাস করেছে ১ লাখ ১ হাজার ৭৫৭ জন। পাসের হার ৭৩ দশমিক ৬৩।জিপিএ-৫ পেয়েছে ৪ হাজার ৯৪৮ জন।
এবার ছেলে পরীক্ষার্থী ছিল ১ লাখ ৪ হাজার ৮৯২ জন। এর মধ্যে পাস করেছে ৭৪ হাজার ৫৬৯ জন। পাস হার ৭১ দশমিক ০৩। জিপিএ ৫ পেয়েছে ২ হাজার ১৯১ জন। মেয়ে পরীক্ষার্থী ছিল ৩৩ হাজার ৩১২ জন। এর মধ্যে পাস করেছে ২৭ হাজার ১৮৮ জন। পাস হার ৮১ দশমিক ৬২। জিপিএ-৫ পেয়েছে ২ হাজার ৬৫৭ জন।
এবার ২ হাজার ৯০৯টি প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ৬৯৯টি কেন্দ্রে পরীক্ষা দেয়।