ডিপ্লোমা কোর্সের ওরাল, ক্লিনিক্যাল ও ওএসপিই পরীক্ষা শুরু ১৬ ফেব্রুয়ারি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) সব ডিপ্লোমা কোর্সের (নতুন পাঠ্যক্রম) জানুয়ারি ২০২৩ সেশনের ওরাল, ক্লিনিক্যাল ও ওএসপিই পরীক্ষার সময়সূচি প্রকাশিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বিএসএমএমইউর সব ডিপ্লোমা কোর্সের জানুয়ারি ২০২৩ সেশনের ওরাল, ক্লিনিক্যাল ও ওএসপিই পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হলো। এ পরীক্ষাগুলো আগামী ১৬ ফেব্রুয়ারি শুরু হয়ে চলবে ২৬ ফেব্রুয়ারি। সবগুলো পরীক্ষা বিএসএমএমইউ ক্যাম্পাসে অুনষ্ঠিত হবে।
আদেশের অনুলিপি অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বিএসএমএমইউর মেডিসিন, সার্জারি, পেডিয়াট্রিকস, বেসিক সায়েন্স ও প্যারাক্লিনিক্যাল সায়েন্স ও ডেন্টাল অনুষদের ডিন, বিএসএমএমইউর রেজিস্ট্রারসহ সংশ্লিষ্ট সবার কাছে পাঠানো হয়েছে।