প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২৫। প্রাথমিক বিজ্ঞান: বহুনির্বাচনি প্রশ্ন
ফটোশপে ব্যবহার করা হয় গ্রাফিকস সফটওয়্যার
প্রাথমিক বিজ্ঞান: বহুনির্বাচনি প্রশ্ন
১. কোন প্রাকৃতিক সম্পদটি সীমিত?
ক. বায়ু খ. পানি
গ. তেল ঘ. সূর্যের আলো
২. যে সম্পদ বারবার ব্যবহার করা যায়, তাকে কী বলে?
ক. মানবসৃষ্ট সম্পদ খ. প্রাকৃতিক সম্পদ
গ. অনবায়নযোগ্য সম্পদ ঘ. নবায়নযোগ্য সম্পদ
৩. সূর্য থেকে শক্তি পাওয়ার জন্য নিচের কোন প্রযুক্তিটি ব্যবহার করা হয়?
ক. সৌর প্যানেল খ. টারবাইন
গ. বায়ু প্রবাহ ঘ. বৈদ্যুতিক পাখা
৪. কোনটি নবায়নযোগ্য প্রাকৃতিক সম্পদ?
ক. তেল খ. পানির স্রোত
গ. গ্যাস ঘ. জীবাশ্ম জ্বালানি
৫. সৌরবিদ্যুৎ পেতে বাড়িতে কী স্থাপন করতে হয়?
ক. উইন্ডমিল খ. সৌর প্যানেল
গ. সৌরস্ট্যান্ড ঘ. সৌরচুল্লি
৬. সৌর প্যানেল কী ব্যবহার করে বিদ্যুৎশক্তি উত্পাদন করে?
ক. বায়ুপ্রবাহ খ. সূর্যের আলো
গ. পানির স্রোত ঘ. পারমাণবিক খনিজ
৭. প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ করে বিদ্যুৎ উত্পাদনে নিচের কোন উপাদানটি তুমি ব্যবহার করবে?
ক. কয়লা খ. বায়ুপ্রবাহ
গ. প্রাকৃতিক গ্যাস ঘ. পেট্রোলিয়াম
৮. ১৮০০ সালের শুরুর দিকে বিশ্বের জনসংখ্যা কত ছিল?
ক. প্রায় ৮০ কোটি খ. প্রায় ৯০ কোটি
গ. প্রায় ৫০ কোটি ঘ. প্রায় ১০০ কোটি
৯. ৪০ বছরে দেশের জনসংখ্যা কত গুণ হয়েছে?
ক. ২ খ. ৩
গ. ৪ ঘ. ৫
১০. জনসংখ্যার ঘনত্ব নির্ণয় করতে মোট জনসংখ্যাকে কী দ্বারা ভাগ করতে হবে?
ক. এলাকার জন্মহার খ. এলাকার মৃত্যুহার
গ. এলাকার ক্ষেত্রফল ঘ. এলাকার দৈর্ঘ্য
১১. জনসংখ্যার ঘনত্ব হলো—
ক. প্রতি একক জায়গায় লোকসংখ্যা খ. প্রত্যেক মানুষের জন্য ভূমির পরিমাণ
গ. প্রতি একক ক্ষেত্রফলে মানুষের ওজন ঘ. প্রত্যেক মানুষের ওজনের জন্য ভূমির পরিমাণ
১২. আদমশুমারি হয়—
ক. প্রতি ১০ বছর পর খ. প্রতি ১২ বছর পর
গ. প্রতি ১৫ বছর পর ঘ. প্রতি ১৭ বছর পর
১৩. রফিকের পরিবারের সদস্যসংখ্যা সাতজন। তার পরিবারে যদি নতুন আরও সদস্য যুক্ত হয়, তাহলে কী ঘটবে?
ক. শিক্ষার হার বাড়বে খ. চাহিদা বাড়বে
গ. প্রাকৃতিক সম্পদ বাড়বে ঘ. বাসস্থান খাত সৃষ্টি হবে
সঠিক উত্তর
১. গ ২. ঘ ৩. ক ৪. খ ৫. খ ৬. খ ৭. খ ৮. ঘ ৯. ক ১০. গ ১১. ক ১২. ক ১৩. খ
মিজানুর রহমান, শিক্ষক
ধানমন্ডি সরকারি বালক উচ্চবিদ্যালয়, ঢাকা