বাংলা: বহুনির্বাচনি প্রশ্ন—‘লক্ষ্মীছাড়া’ শব্দের অর্থ—দুর্ভাগ্য। জুনিয়র বৃত্তি পরীক্ষা–২০২৬
বাংলা: বহুনির্বাচনি প্রশ্ন
∎ দুই বিঘা জমি
১. ‘বেটা সাধুবেশে পাকা চোর অতিশয়।’ এখানে চোর বলা হয়েছে কাকে?
ক. উপেন খ. ভূস্বামী
গ. পারিষদ ঘ. মালী
২. ‘দুই বিঘা জমি’ কবিতায় প্রকাশিত মূল বিষয় কী?
ক. সম্পদলিপ্সা খ. বাগানবিলাস
গ. সাধুর শিষ্য ঘ. পাকা চোর
৩. ‘বসি তার তলে নয়নের জলে শান্ত হইল ব্যথা’—এখানে ‘শান্ত হইল ব্যথা’ বলতে কী বোঝানো হয়েছে?
ক. ব্যথা সৃষ্টি হলো খ. ব্যথা বেশি হলো
গ. ব্যথা দূর হলো ঘ. মালী ব্যথা দিল
৪. উপেন জন্মভূমিকে ‘নিলাজ কুলটা ভূমি’ বলে ধিক্কার দিয়েছে কেন?
ক. যখন যার, তখন তার খ. দরিদ্র মাতা ছিল
গ. আঁচল ভরে রাখত ঘ. সেদিনের চিহ্ন নেই
৫. ‘তুমি মহারাজ সাধু হলে আজ, আমি আজ চোর বটে।’—এখানে ‘সাধু’ বলতে কাকে বোঝানো হয়েছে?
ক. ভূস্বামী খ. উপেন
গ. মালী ঘ. পারিষদ
৬. ‘সন্ন্যাসী বেশে ফিরি দেশে দেশে’–এখানে ‘সন্ন্যাসী’ শব্দ দিয়ে কী বোঝানো হয়েছে?
ক. গৃহবিবাগী খ. গৃহ আসক্ত
গ. গৃহ লুটেরা ঘ. গৃহবন্দী
৭. ‘ভূস্বামী’ শব্দের অর্থ কী?
ক. জমিদার খ. কৃষক
গ. মাঝি ঘ. চাষি
৮. ‘বিশ্বনিখিল’ শব্দের অর্থ কী?
ক. সমগ্র পৃথিবী খ. সুন্দর পৃথিবী
গ. আলোর জগৎ ঘ. ভুবন
৯. ‘গেহ’ শব্দের অর্থ?
ক. পানি খ. সমুদ্র
গ. ঘর ঘ. সবুজ
১০. ‘পাণি’ শব্দের অর্থ কী?
ক. হাত খ. মুখ
গ. আকাশ ঘ. বাতাস
১১. ‘লক্ষ্মীছাড়া’ শব্দের অর্থ কী?
ক. খারাপ খ. দুর্ভাগ্য
গ. বেদনা ঘ. হারানো
সঠিক উত্তর
১. ক ২. ক ৩. গ ৪. ক ৫. ক ৬. ক ৭. ক ৮. ক ৯. গ ১০. ক ১১. খ
মোস্তাফিজুর রহমান, শিক্ষক
বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকা