বুটেক্সের ফল প্রকাশ, ভর্তি শুরু ১৮ জুলাই

বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের (বুটেক্স) চার বছর মেয়াদি বিএসসি ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিংয়ের ২০২২-২৩ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে।
গতকাল মঙ্গলবার রাতে বুটেক্সের ওয়েবসাইটে ফল প্রকাশ করা হয়েছে। আগামী ১৮ জুলাই থেকে এ বিশ্ববিদ্যালয়ে ভর্তি কার্যক্রম শুরু হবে।

১৬ জুন বুটেক্স ক্যাম্পাসে বুটেক্সে ভর্তি– ইচ্ছুক শিক্ষার্থীরা ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করেন। ২০০ নম্বরের ভর্তি পরীক্ষায় অপেক্ষমাণসহ মোট ৩ হাজার ২৭ জনের তালিকা প্রকাশ করেছে বুটেক্স।

আরও পড়ুন
আরও পড়ুন

এদিকে ১৮ জুলাই থেকে বুটেক্সে ভর্তি কার্যক্রম শুরু হবে। ওই দিন মেধাতালিকায় স্থান পাওয়া প্রথম ৬০০ জনের সাক্ষাৎকার গ্রহণ করা হবে। মুক্তিযোদ্ধা, অন্যান্য কোটাসহ মোট ৬১০ শিক্ষার্থী এবার বুটেক্সে ভর্তি হওয়ার সুযোগ পাবেন। একই দিনে আসন শূন্য থাকা সাপেক্ষে মেধাতালিকার ৬০১ থেকে ১ হাজার ৫০০ পর্যন্ত অপেক্ষমাণ তালিকায় স্থান পাওয়া শিক্ষার্থীদের সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে।

আরও পড়ুন