এসএসসি পরীক্ষা ২০২৬। জীববিজ্ঞান: বহুনির্বাচনি প্রশ্ন (অধ্যায়–৪)
সালোকসংশ্লেষণ বেশি ঘটে মধ্যবয়সী পাতায়
জীববিজ্ঞান: বহুনির্বাচনি প্রশ্ন
অধ্যায়–৪
১. কোন পরিবেশে সালোকসংশ্লেষণ সম্পূর্ণ বন্ধ থাকে?
ক.কার্বন ডাই–অক্সাইডবিহীন খ. অক্সিজেনবিহীন
গ. ক্লোরোফিলবিহীন ঘ. মিথেনবিহীন
২. ক্লোরোফিলের প্রধান উপকরণ—
i. অক্সিজেন ii. নাইট্রোজেন
iii. ম্যাগনেশিয়াম
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৩. কোন পাতায় সবচেয়ে বেশি সালোকসংশ্লেষণ ঘটে?
ক. কম বয়সী খ. মধ্যবয়সী
গ. প্রাপ্ত বয়সী ঘ. কচি বয়সী
৪. সালোকসংশ্লেষণ প্রক্রিয়া এক বিশেষ ভূমিকা পালন করে—
i. O2 ও CO2 এর সঠিক ভারসাম্য বজায়
ii. পরিবেশের ভারসাম্য রক্ষায়
iii. জৈব জীবন রক্ষায়
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৫. বাতাসে অক্সিজেন গ্যাসের পরিমাণ কত শতাংশ?
ক. ১৮.২৫ শতাংশ খ. ১৯.২০ শতাংশ
গ. ২০.৯৫ শতাংশ ঘ. ২১.৯৫ শতাংশ
৬. বাতাসে কার্বন ডাই–অক্সাইড গ্যাসের পরিমাণ কত শতাংশ?
ক. ০.০০৩ শতাংশ খ. ০.০০৪ শতাংশ
গ. ০.০০৫ শতাংশ ঘ. ০.০০৬ শতাংশ
৭. জীবদেহের প্রতিটি কোষে দিবারাত্রি কত ঘণ্টা শ্বসন চলতে থাকে?
ক. ৮ ঘণ্টা খ. ১২ ঘণ্টা
গ. ১৬ ঘণ্টা ঘ. ২৪ ঘণ্টা
৮. সজীব কোষের শ্বসন প্রক্রিয়া সম্পন্ন হয়—
i. সাইটোপ্লাজমে ii. নিউক্লিয়াসে
iii. মাইটোকন্ড্রিয়ায়
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৯. ক্লোরোফিলের অণু আলোক রশ্মির কী শোষণ করে?
ক. নাইট্রোেজন খ. মিথেন
গ. সালফার ঘ. ফোটন
সঠিক উত্তর
১. খ ২. গ ৩. খ ৪. ক ৫. গ ৬. ক ৭. ঘ ৮. খ ৯. ঘ
মোহাম্মদ আক্তার উজ জামান, প্রভাষক
সরকারি রূপনগর মডেল স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা